News Flash

  • Home
  • দিনের খবর
  • মঙ্গলবার রাত থেকে ১৪ দিনের কার্ফু জারি কর্ণাটকে
Image

মঙ্গলবার রাত থেকে ১৪ দিনের কার্ফু জারি কর্ণাটকে

বেঙ্গালুরু, ২৬ এপ্রিল (হি.স.) : কর্নাটকে করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’সপ্তাহের কার্ফু জারি করল কর্ণাটক সরকার। মঙ্গলবার রাত ৯ টা থেকে শুরু হচ্ছে এই কার্ফু।


সোমবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়াদুরাপ্পা জানান, আগামীকাল মঙ্গলবার থেকেই রাজ্যে জারি হচ্ছে কার্ফু। আগামী ১৪ দিন কোনও কোনও পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যাবে না। শুধুমাত্র নির্মাণ শিল্প, কৃষিক্ষেত্র এবং উৎপাদন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সকাল ৬টা থেকে সকাল ১০ পর্যন্ত দোকান খোলা থাকবে। তারপর থেকে সমস্ত দোকান বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন।


ক্রমশ ভয়াবহ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। করোনা ঝড়ে দেশজুড়ে বেলাগাম সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার জন।এই প্রথম দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লাখের গণ্ডি পার করল। একদিনে মৃতের সংখ্যা ৩ হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮১২ জনের।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top