News Flash

  • Home
  • Uncategorized
  • তরুণ সাংবাদিক তন্ময় চক্রবর্তীর জীবনাবসান
Image

তরুণ সাংবাদিক তন্ময় চক্রবর্তীর জীবনাবসান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ রাজ্যের তরুণ প্রতীভাবান সাংবাদিক তন্ময় চক্রবর্তীর জীবনাবসান হয়েছে৷ রবিবার সন্ধ্যায় আগরতলায় একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ঊনচল্লিশ বছর৷ তাঁর মৃত্যুতে সংবাদ জগতের পাশাপাশি রাজনৈতিক, অরাজনৈতিক সহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ প্রত্যেকেই তন্ময় চক্রবর্তীর মৃত্যুতে শোকস্তব্ধ৷


জানা গিয়েছে, গত কিছুদিন যাবৎ তিনি লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন৷ তারমধ্যেই তিনি করোনায় আক্রান্ত হন৷ তাঁকে আগরতলায় একটি বেসরকারী হাসপাতালে ভরতি করানো হয়৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করছিলেন সংবাদ জগত সহ তার শুভাকাঙ্খিরা৷ কিন্তু, শেষ রক্ষা হল না রবিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ এদিন সন্ধ্যায় করোনা বিধি মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে আগরতলায় বটতলা মহাশ্মশানে৷


এদিকে, তাঁর মৃত্যুতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে শোক প্রকাশ করা হয়েছে৷ রাজ্যের তরুণ সাংবাদিক তথা দিনরাত চ্যানেল এর নিউজ এডিটর তন্ময় চক্রবর্তীর অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত ফোরাম ফর ডেমোক্রেসি এন্ড প্রটেকশন অব মিডিয়া কমিউনিটি৷ তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত সমস্যায় ভুগছিলেন৷ গত কয়েকদিন ধরে তিনি দুরারোগ্য এই ব্যাধি নিয়ে আই এল এস হাসপাতালে ভর্তি ছিলেন৷ তিনি আজ রাত ৮ টা ২০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ রাজ্যের সংবাদ জগতে তরুণ প্রজন্মের সাংবাদিকদের মধ্যে নৈতিকতার নিদর্শন রেখে গেছেন প্রয়াত সাংবাদিক তন্ময় চক্রবর্তী৷ এই সাংবাদিকের অকাল প্রয়াণে এফডিপিএমসি গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের ও প্রিয়জনের প্রতি সমবেদনা জানাচ্ছে৷


এদিকে, রাজ্যের প্রতিভাবান সাংবাদিক ও চ্যানেল দিনরাত-র কর্মকর্তা তন্ময় চক্রবর্তী আজ রাত ৮.২০ মিনিটে স্বল্প রোগ ভোগের পর রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর৷ মৃত্যুকালে তিনি বয়স্ক পিতা-মাতা, স্ত্রী, পাঁচ বছরের কন্যা সন্তান সহ প্রচুর আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব রেখে গেছেন৷ তাঁর অকাল প্রয়ানে রাজ্যের সাংবাদিকদের ঐক্যমঞ্চ অ্যাসেম্বলি অব জার্নালিস্টস শোক প্রকাশ করেছে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে৷ অ্যাসেম্বলি অব জার্নালিস্টস তন্ময়ের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছে৷


তন্ময় চক্রবর্তী ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাস কমুনিক্যাশন ও জার্নালিজম বিভাগে প্রথম ব্যচের স্নাতকোত্তর ডিগ্রীধারীদের একজন এবং এবিষয়ে পি এইচ ডি ডিগ্রি লাভের চুড়ান্ত পর্যায়ে ছিলেন৷ তিনি দীর্ঘদিন ধরে যকৃতের সমস্যায় ভোগ ছিলেন৷ সম্প্রতি কোভিড -এ আক্রান্ত হন এবং এরপরই তার স্বাস্থ্যের অবনতি ঘটে৷ আপ্রাণ চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি৷ তন্ময় শুরু থেকেই সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার লড়াইয়ে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস-র প্রথমসারির যুদ্ধা ছিলেন৷

ইতিমধ্যে, অ্যাসেম্বলি অব জার্নালিস্টস -র সাধারণ সম্পাদক শানিত দেবরায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব -র সঙ্গে তন্ময়ের বর্তমান চিকিৎসা সংক্রান্ত সমস্ত ব্যয় ভার বহন করার অনুরোধ জানান এবং মুখ্যমন্ত্রী এই দাবির প্রতি সহমত পোষণ করেন৷ সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে তা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও দেওয়া হয়৷ এজন্য অ্যাসেম্বলি অব জার্নালিস্টস রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে৷ এপ্রসঙ্গে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস ত্রিপুরা সরকারকে পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক রাজ্যের সমস্ত সাংবাদিকদের দ্রুত স্বাস্থ্যবিমার আওতায় আনার দাবি জানাচ্ছে৷
এদিকে, আগরতলা প্রেসক্লাবের তরফ থেকেও সাংবাদিক তন্ময় চক্রবর্তীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়েছে৷ শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানানো হয়েছে৷ সেই সাথে খুমুলুঙ প্রেসক্লাবের তরফ থেকে শোক প্রকাশ করা হয়েছে৷ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস ইউনিয়নও শোকা প্রকাশ করেছে৷
এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তন্ময় চক্রবর্তীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন৷ তিনি শোক বার্তায় বলেন, তরুণ সাংবাদিক তন্ময় চক্রবর্তীর অকাল প্রয়াণে আমি গভীর শোকাহত৷ তাঁর মতো বলিষ্ঠ সাংবাদিকের জীবনাবসান রাজ্যের সাংবাদিকতা জগতের বড় ক্ষতি৷ আমি তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করি৷ প্রভু তাঁর চরণে প্রয়াতর আত্মাকে স্থান দিন৷ তাঁর পরিবারবর্গকে জানাই গভীর সমবেদনা৷


সাংসদ প্রতীমা ভৌমিক তন্ময় চক্রবর্তীর মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান৷ কিছু সময় সেখানে ছিলেন৷ শোকাহত পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন৷ তিনি গভীর শোক প্রকাশ করেছেন৷ এছাড়া, সাংসদ রেবতী ত্রিপুরা, পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকরা তন্ময় চক্রবর্তীর মৃত্যুর খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় শোক বার্তা দিয়েছেন৷ তাছাড়া সত্যভাষণ পত্রিকার সম্পাদক নবেন্দু ভট্টাচার্য্য, পিআইবি ত্রিপুরার মিডিয়া ও কমিউনিকেশন অফিসার সুদীপ্ত কর হাসপাতালে গিয়ে প্রয়াত তন্ময় নাথের পরিবার পরিজনদের শোকে সমবেদনা জানান৷
প্রসঙ্গত, তন্ময় চক্রবর্তী যে বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেই হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত বিল রাজ্য সরকার রবিবার রাতেই মিটিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top