News Flash

Image

গ্রামের সকলকে টিকার দু’টি ডোজ দেওয়া নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): করোনার দ্বিতীয় ঢেউয়ের অভিঘাতে ত্রস্ত ভারত। শহর থেকে গ্রাম, সর্বত্র ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। কিন্তু, করোনাকে যেভাবেই হোক গ্রামে পৌঁছনো রুখতে হবে, শনিবার এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ” গ্রামের সকলে যাতে টিকার দু’টি ডোজ পান তা নিশ্চিত করতে হবে।” মোদী এদিন বলেছেন, “আপনাদের অংশগ্রহণেই সফল হবে টিকাকরণ কর্মসূচি। কোনও গরিব অথবা অভাবীকে মানুষ যাতে না খেয়ে ঘুমোতে না হয়, সেজন্য বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা শুরু করা হয়েছে।”


এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “এক বছর আগে আমরা যখন পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে দেখা করেছিলাম, তখন গোটা দেশ করোনার বিরুদ্ধে লড়াই করছিল। সেই সময় আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করেছিলাম, করোনা যাতে গ্রামে পৌঁছতে না পারে, সেই লক্ষ্যে নিজেদের দায়িত্ব পালন করুন। আপনারা করোনাকে গ্রামে তো পৌঁছতে দেননি, পাশাপাশি গ্রামে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এ বছরও করোনাকে গ্রামে পৌঁছতে না দেওয়ার চ্যালেঞ্জ রয়েছে আমাদের কাছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “সময়ে সময়ে দেওয়া নির্দেশিকা সঠিকভাবে যাতে গ্রামে পালন করা হয় তা নিশ্চিত করতে হবে আমাদের। এখন আমাদের কাছে ভ্যাকসিনের সুরক্ষাকবচ রয়েছে। গ্রামের সকলে যাতে টিকার দু’টি ডোজ পান তা নিশ্চিত করতে হবে।”

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top