News Flash

Image

নকশালবাড়ি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড

নকশালবাড়ি, ২৪ এপ্রিল (হি. স.) : শিলিগুড়ির নকশালবাড়ি বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হল দুটি দোকান। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে প্রায় ঘণ্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাজার এলাকায়। যদিও অগ্নিকাণ্ডের কারণ এখনও অধরা। তবে প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এদিন।
স্থানীয় ব্যবসায়ী সূত্রে খবর, শনিবার ভোরে নকশালবাড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসে। প্রথমে আগুন লাগে একটি স্টেশনারি দোকানে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি মিষ্টির দোকানে। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়  ব্যাবসায়ীরা। একইসঙ্গে খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় শিলিগুড়ি, মাটিগাড়া এবং নকশালবাড়ি দমকল কেন্দ্র থেকে পৃথক তিনটি ইঞ্জিন। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দমকল কর্মীরা জানিয়েছেন, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top