News Flash

  • Home
  • বিদেশ
  • এবার কানাডা, ভারতের সঙ্গে বন্ধ করল বিমান যোগাযোগ
Image

এবার কানাডা, ভারতের সঙ্গে বন্ধ করল বিমান যোগাযোগ

অটোয়া, ২৩ এপ্রিল (হি.স.): ব্রিটেন ও হংকংয়ের পর এ বার কানাডা। কানাডাও ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিল। ভারতের পাশাপাশি পাকিস্তান থেকে আসা সমস্ত যাত্রিবাহী বিমানের প্রবেশ নিষিদ্ধ করল কানাডা। ভারত ও পাকিস্তানে করোনার বাড়বাড়ন্তের জন্যই আগামী ৩০ দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন কানাডার পরিবহণ মন্ত্রী ওমর আলঘাবরা। যাত্রিবাহী বিমান বন্ধ থাকলেও পণ্যবাহী বিমান চলবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আলঘাবরা বলেছেন, ‘‘ভারত ও পাকিস্তান থেকে কানাডা আসা যাত্রিবাহী বিমানে বেশ কয়েক জনের কোভিড ধরা পড়েছে। তাই ৩০ দিনের জন্য ওই দুই দেশ থেকে সমস্ত বাণিজ্যিক এবং ব্যক্তিগত যাত্রিবাহী বিমান বাতিল করা হচ্ছে। তবে এটা সাময়িক পদক্ষেপ।’’ যাত্রিবাহী বিমান বাতিল হলেও টিকা এবং জরুরি পরিষেবার পণ্য আমদানি, রফতানির জন্য পণ্যবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

Releated Posts

মাদক সংকট মোকাবিলায় ভারত-চীনের একসঙ্গে কাজ করা জরুরি: প্রাক্তন হোয়াইট হাউস আধিকারিক রাহুল গুপ্ত

ওয়াশিংটন, ১১ জুন (আইএএনএস): সিন্থেটিক মাদক ও ফেন্টানিল পাচারচক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় ভারত ও চীনের একযোগে কাজ করা…

ByByNews Desk Jun 11, 2026

ভারত-বুলগেরিয়া সম্পর্ককে আধুনিক ও ভবিষ্যতমুখী অংশীদারিত্বে রূপ দিতে হবে: জয়শঙ্কর

সোফিয়া, ১১ জুন (আইএএনএস): ভারত ও বুলগেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও আধুনিক ও ভবিষ্যতমুখী অংশীদারিত্বে রূপান্তরিত করার ওপর…

ByByNews Desk Jun 11, 2026

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top