News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় ত্রস্ত ভারত, কোভিড নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
Image

করোনায় ত্রস্ত ভারত, কোভিড নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): করোনার বাড়বাড়ন্তে ত্রস্ত সমগ্র ভারত। সবথেকে বেশি চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র, পঞ্জাব ও দিল্লির করোনা পরিস্থিতি। কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, কেরল, ছত্তিশগড়-সহ অন্যান্য রাজ্যও পিছিয়ে নেই। করোনার বাড়বাড়ন্তের মধ্যেই অক্সিজেন সঙ্কট আরও বেশি চিন্তা বাড়িয়েছে। এমতাবস্থায় শুক্রবার করোনা-প্রভাবিত দিল্লি, মহারাষ্ট্র, ছত্তিশগড়, পঞ্জাব, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, কেরল-সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভার্চুয়াল এই বৈঠকে দিল্লিতে অক্সিজেনের সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল বলেন, “দিল্লিতে অক্সিজেনের ভীষণ অভাব রয়েছে। অক্সিজেন প্ল্যান্ট না-থাকার কারণে কী দিল্লির জনগণ অক্সিজেন পাবেন না? দিল্লির উদ্দেশে নির্ধারিত কোনও অক্সিজেন ট্যাঙ্কার অন্য রাজ্যে আটকে দেওয়া হলে, আমরা কেন্দ্রের কার সঙ্গে কথা বলব, তা দয়া করে জানিয়ে দিন।” টিকার সমান মূল্য নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি দেশে অক্সিজেন প্রস্তুতকারীদের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top