News Flash

  • Home
  • দিনের খবর
  • টিকাই বর্তমান পরিস্থিতিতে ভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রতিকার : রূপানি
Image

টিকাই বর্তমান পরিস্থিতিতে ভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রতিকার : রূপানি

গান্ধীনগর, ২১ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের টিকা নিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। বুধবার গান্ধীনগরের একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে করোনা ভ্যাকসিনের প্রথম দফার ডোজ নিয়েছেন রূপানি। টিকা নেওয়ার পর গুজরাটের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “টিকাই বর্তমান পরিস্থিতিতে ভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রতিকার।” গত ১৫ ফেব্রুয়ারি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন বিজয় রূপানি। রূপানির করোনা-টেস্ট রিপোর্ট নেগেটিভ আসার একেবারে ৬০ দিনের মাথায় ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন তিনি।
এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেছেন, “৬০ দিন আগে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলাম আমি, চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছি। করোনাভাইরাসে সংক্রমিত হলে টিকা নেওয়ার কোনও প্রয়োজন নেই, এই বিভ্রান্তি মাথায় রাখবেন না। আগে করোনা-সংক্রমিত হলেও, চিকিৎসকদের পরামর্শে ভ্যাকসিন নেওয়া উচিত।” এরপর বিজয় রূপানি জানান, “টিকাই বর্তমান পরিস্থিতিতে ভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রতিকার, তাই সকলের কাছ অনুরোধ করছি টিকা নিন।”

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top