News Flash

  • Home
  • দিনের খবর
  • লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ, চলবে ২৮ এপ্রিল পর্যন্ত
Image

লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ, চলবে ২৮ এপ্রিল পর্যন্ত

ঢাকা, ২০ এপ্রিল (হি.স) : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল বাংলাদেশের শেখ হাসিনা সরকার। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে এই মেয়াদ।


প্রতিদিনের মৃত্যুর হার কমলেও এখনই কোনও ঢিলেমি দিতে রাজি নয় সরকার। বাংলাদেশে করোনার অতিমারীতে প্রতিদিন মৃত্যুর হার বেশ কিছুদিন ধরেই ১০০-র উপর থেকেছে। আজ মঙ্গলবার জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় তা কমে ৯১-তে নেমেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখনই লকডাউন না তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে হাসিনা সরকার জানিয়েছে, আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত লকডাউন বহাল থাকবে। এর আগে সোমবার কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সুপারিশে লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়ানোর হয়। গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১২ এপ্রিল এবং ফের ২১ এপ্রিল পর্যন্ত সারা দেশে শপিংমল, দোকানপাট, হোটেল-রেস্তরাঁ-সহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরিবহণ ব্যবস্থাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়। বাংলাদেশে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৫৮৮।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top