News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড- ১৯ : রাজ্যে প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন রাজ্যপাল, নতুন করে আক্রান্ত ৩২, সক্রিয় ৪৪৬ জন
Image

কোভিড- ১৯ : রাজ্যে প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন রাজ্যপাল, নতুন করে আক্রান্ত ৩২, সক্রিয় ৪৪৬ জন

আগরতলা, ১৯ এপ্রিল (হি.স.)৷৷ ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈস আজ (সোমবার) কোভিড-১৯- এর দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেছেন৷ এদিন বিকেলে রাজভবনে আয়োজিত এক বৈঠকে রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি সম্পর্কে রাজ্যপাল খোঁজখবর নেন এবং সমস্ত রকমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন৷ এদিকে, গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় নতুন করে ৩২ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ তবে স্বস্তির খবর হল, ১৬ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ তারা এখন সুস্থ বলে স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে জানানো হয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৪৪৬৷


আজ ত্রিপুরার রাজ্যপালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধানসচিব জেকে সিনহা, স্বাস্থ্য দফতরের অধিকর্তা শুভাশিস দেববর্মা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ও সমাহর্তা ডা. শৈলেশ কুমার যাদব, পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার, জিবি এবং আইজিএম হাসপাতালের তত্ত্বাবধায়কগণ৷ তাঁদের কাছ থেকে সারা ত্রিপুরার করোনা পরিস্থিতি এবং মোকাবিলায় প্রস্তুতি সম্পর্কে রাজ্যপাল অবগত হয়েছেন৷


কোভিড-১৯ মোকাবিলায় রাজ্যপাল রমেশ বৈস ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে এক সচেতনতামূলক বার্তাও দিয়েছেন৷ এই বার্তায় রাজ্যপাল বলেন, আমরা সবাই জানি, কোভিড-১৯-এর দ্বিতীয় তীব্র সংক্রমণের ফলে দেশব্যাপী প্রতিদিন প্রচুর সংখ্যক সংক্রমিত হচ্ছেন৷ যার ফলে কোভিড-১৯-এ মৃত্যুর সংখ্যাও বাড়ছে৷ এই প্রসঙ্গে, আমি আপনাদের সবাইকে এগিয়ে এসে যথাযথভাবে কোভিড আচরণবিধি যেমন মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া এবং কোভিড টিকাকরণের মাধ্যমে এই মহামারি ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে শামিল হওয়ার জন্য আবেদন রাখছি৷ তিনি আশা প্রকাশ করে বলেন, একযোগে আমরা কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াই করতে এবং জিততে পারব৷ আসুন আমরা সবাই মিলে ত্রিপুরাকে একটি কোভিড-মুক্ত রাজ্য গড়ে তোলার চেষ্টা করি৷


এদিকে আজ স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ৩২ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন৷ এছাড়া, ১৬ জনের রোগমুক্তি হয়েছে৷ তাতে বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৬৷ বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১,৩৮৯ জনের রেপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে৷ তাঁদের মধ্যে ৩২ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ ফলে, ত্রিপুরায় বর্তমানে করোনা আক্রান্তের হার ৫.১১ শতাংশ হয়েছে৷ সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.৫৩ শতাংশ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top