News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে ২৬ এপ্রিল পর্যন্ত ৬ দিনের সম্পূর্ণ লকডাউন : কেজরিওয়াল
Image

দিল্লিতে ২৬ এপ্রিল পর্যন্ত ৬ দিনের সম্পূর্ণ লকডাউন : কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): রাজধানী দিল্লিতে করোনার বাড়বাড়ন্ত রুখতে লকডাউনের সিদ্ধান্ত নিল অরবিন্দ কেজরিওয়াল সরকার। সোমবার (১৯ এপ্রিল) থেকে আগামী ২৬ এপ্রিল (সোমবার) পর্যন্ত ৬ দিন সম্পূর্ণ লকডাউন লাগু থাকবে দিল্লিতে। সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, সোমবার রাত দশটা থেকে আগামী ২৬ এপ্রিল সকাল পাঁচটা পর্যন্ত লকডাউন লাগু থাকবে দিল্লিতে। দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, লকডাউন চলাকালীন সরকারি অফিস, জরুরি পরিষেবা অর্থাৎ খাদ্য ও স্বাস্থ্য পরিষেবা চালু থাকবে। বেসরকারি অফিসের কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ৫০ জন নিমন্ত্রিত নিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে বলে জানানো হয়েছে। তবে তার জন্য আলাদা ভাবে পাস নিতে হবে।
কেজরিওয়াল জানিয়েছেন, “দিল্লিতে কোভিড-১৯-এর চতুর্থ ঢেউ চলছে…দিল্লির স্বাস্থ্যব্যবস্থা শেষ সীমায় পৌঁছেছে, আমি এমনটা বলছি না যে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে, তবে শেষ সীমায় পৌঁছেছে। বিগত ২৪ ঘন্টায় ২৩,৫০০ জন আক্রান্ত হয়েছেন, বিগত ৩-৪ দিনে প্রায় ২৫,০০০ জন আক্রান্ত হয়েছেন। পজিটিভিটি রেট ও সংক্রমণের হার বেড়েছে। যদি প্রতিদিন ২৫ হাজার মানুষ আক্রান্ত হন, তাহলে সিস্টেম ভেঙে পড়বে, বেডেরও অভাব রয়েছে। কেজরিওয়াল আরও জানিয়েছেন, আগামী ৬ দিনের মধ্যে দিল্লিতে আরও বেডের ব্যবস্থা করব আমরা। আমাদের সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকারকে অসংখ্য ধন্যবাদ। লকডাউনের সময়ে অক্সিজেন ও ওষুধের ব্যবস্থা করা হবে। প্রত্যেকের কাছে অনুরোধ করছি নিয়ম মেনে চলুন।”
লকডাউন ঘোষণা হওয়ার পরই দিল্লি ছাড়তে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের উদ্দেশে কেজরিওয়ালের বার্তা, “পরিযায়ী শ্রমিকদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি। এটি অল্প সময়ের লকডাউন। শুধুমাত্র ৬ দিনের জন্য। দয়া করে দিল্লি ছাড়বেন না, আমি আশাবাদী লকডাউন আর বাড়ানো হবে না। সরকার আপনাদের খেয়াল রাখবে।”

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top