News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রমিককে মারধরের প্রতিবাদে যান চলাচল বন্ধ চন্দ্রপুর মোটরস্ট্যান্ডে
Image

শ্রমিককে মারধরের প্রতিবাদে যান চলাচল বন্ধ চন্দ্রপুর মোটরস্ট্যান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ চন্দ্রপুর ইন্টারস্টেট বাস টার্মিনাসে মোটর শ্রমিককে মারধর করার প্রতিবাদে রবিবার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে৷ জানা যায় গতকাল এক বাস চালককে আইএসবিটিতে এক দুর্বৃত্ত বেধড়ক মারধর করে৷ এর আগেও কয়েকজনকে মারধর করেছে৷ তাতে মোটর শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷


মোটর শ্রমিকরা জানান ওই দুর্বৃত্ত যানবাহনের চালকদের কাছে নানা অজুহাতে টাকা দাবি করে৷ এ নিয়ে বাক-বিতণ্ডা জেরি মোটর শ্রমিকদের মারধর করে বলে অভিযোগ৷পরপর এ ধরনের ঘটনা ঘটলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ তাতে কিপ্ত হয় এবং নিরাপত্তার দাবিতে যানবাহন চলাচল রবিবার সকাল থেকে পুরোপুরি বন্ধ করে দেয় মোটর শ্রমিকরা৷


বাসের পাশাপাশি চন্দ্রপুর ইন্টারস্টেট বাস টার্মিনাস থেকে রবিবার সকাল থেকে অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রাখা হয়৷ এর ফলে যাত্রীদুভর্োগ চরম আকার ধারণ করে৷ উল্লেখ্য চন্দ্রপুর ইন্টারস্টেট বাস টার্মিনাস থেকে উত্তর জেলা আগামী সব ধরনের যানবাহন এবং বহির রাজ্যগামি যানবাহন চলাচল করে৷সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় সকাল থেকেই যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে৷যাত্রীরা ঘন্টার পর ঘন্টা চন্দ্রপুর ইন্টারেস্টেড বাস টার্মিনালে অপেক্ষা করে শেষ পর্যন্ত বিমুখ হয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন৷মোটর শ্রমিক স্পষ্টভাবেই জানিয়েছেন মোটর শ্রমিকদের ওপর এ ধরনের হামলা বন্ধ না হলে তারা যানবাহন চলাচল করবে না৷

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top