News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিভিন্ন স্থানে টিকাকরণ কর্মসূচি ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত
Image

রাজ্যের বিভিন্ন স্থানে টিকাকরণ কর্মসূচি ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের বিশিষ্ট ক্যান্সার চিকিৎসকদের উপস্থিতিতে ১০ এপ্রিল সাবুমের পুরানো টাউন হলে একটি ক্যান্সার সনাক্তকরণ শিবির করা হয়৷ শিবিরে রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের মেডিকেল সুুপারিনটেনডেন্ট ডাঃ গৌতম মজমদার সহ ক্যান্সার চিকিৎসক ডাঃ শিরোমণি দেববর্মা ও ডাঃ অরূপ রায় বর্মণ উপস্থিত ছিলেন৷ শিবিরে প্রায় ১০০ জন রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন৷ এছাড়াও গাইনোকোলজিস্ট ডাঃ বিকাশ মজমদার, ইএনটি স্পেশালিস্ট ডাঃ বিদ্যৎ চক্রবর্তী, ডেন্টাল সার্জন ডাঃ নিরুপম পাল এবং ডাঃ অয়ন চাকমা শিবিরে উপস্থিত ছিলেন৷ শিবিরে দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জগদীশ চন্দ্র নমঃ উপস্থিত সকলকে নিয়মিতভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা, ৪৫ বৎসর উর্দ্ধে সকলকে কোভিড টিকা গ্রহণের জন্য অনুরোধ করেন৷

পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷ ঊনকোটি জেলার গোলধারপুর উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে চৌধুরীপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ১০ এপ্রিল গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয়৷ এতে এলাকার মোট ২২ জন মা ও শিশু অংশগ্রহণ করে৷ তাতে স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক স্বাস্থ্যবিধি অনুসরণ করার গুরুত্ব এবং বর্তমান করোনা পরিস্থিতিতে সাবান দিয়ে হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রাখা এবং মুখে মাস্ক পরিধান করার জন্য সচেতনতামূলক আলোচনা করেন৷ এছাড়াও সকল প্রবীণ নাগরিকদের কোভিড টিকা গ্রহণ করার জন্য স্বাস্থ্যকর্মীরা আহ্বান করেন৷ অনুষ্ঠানে উপস্থিত সকলকে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়৷ এই অনুষ্ঠানে এমপিডব্লিও এবং এলাকার অঙ্গনওয়াড়িকর্মী ও আশাকর্মীগণ উপস্থিত ছিলেন৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷


ঊনকোটি জেলার কনিকা মেমোরিয়েল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন পেচারডহর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৭ এপ্রিল গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয়৷ এতে ২০ জন মা ও শিশু উপস্থিত ছিলেন৷ এই অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা শিশুদের নিয়মিত টিকাকরণ, নবজাত শিশুর যত্ন, ৬ মাস পর্যন্ত শিশুদের মায়ের দুধ খাওয়ানো, ৬ মাসের পর থেকে মায়ের বুকের দুধের পাশাপাশি অনান্য পুষ্টিকর খাবার খাওয়ানোর গুরুত্ব এবং আয়োডিন অভাব জনিত নানা সমস্যা সম্পর্কে আলোচনা করেন৷ তাছাড়াও জল ফুটিয়ে পান করা, আয়ুমান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে সুুবিধাভোগীদের ই-কার্ড করা এবং কোভিড পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান করা হয়৷ উক্ত অনুষ্ঠানে এমপিডব্লিও এবং এলাকার অঙ্গনওয়াড়িকর্মী ও আশাকর্মীগণ উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠান শেষে সবাইকে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷
পূর্ব যোগেন্দ্রনগর আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সম্পতি গর্ভবতী মায়েদের প্রাক প্রসবকালীন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়৷ প্রধানমন্ত্রী সুুরক্ষিত মাত’ত্ব অভিযান প্রকল্পের অধীন স্বাস্থ্যকেন্দ্রে প্রত্যেক মাসের ৯ তারিখ গর্ভবতী মহিলাদের প্রাক প্রসবকালীন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হয়৷ এই প্রকল্পের ফলে দরিদ্র অংশের গর্ভবতী মায়েরা উপক’ত হচ্ছেন৷ কর্মসূচিতে ডাঃ বি কে সেন উপস্থিত থেকে গর্ভবতী মায়েদের চিকিৎসা পরিষেবা প্রদান করেন৷ এই কর্মসূচিতে সুুযোগ গ্রহণকারী গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হয়৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷
আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত আনন্দনগর উপ স্বাস্থ্য কেন্দ্রে ১০ এপ্রিল এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে এলাকার মোট ২৯ জন এলাকাবাসী উপস্থিত ছিলেন৷ শিবিরে স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাকরণ, শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবারের গুরুত্ব, কোভিড-১৯ প্রতিরোধ এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ শিবিরে নয় জনের কোভিড টিকাকরণ করা হয়৷ শিবিরে উপস্থিত ছিলেন আনন্দ নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমপিডব্লিও এবং এলাকার অঙ্গনওয়াড়িকর্মী ও আশাকর্মীগণ৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷


পেঁচারথল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন বিল্লপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে ৭ এপ্রিল টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ কর্মসূচিতে ১৫ জন শিশু ও ৫ জন মাকে টিকাকরণ করা হয়৷ অনুষ্ঠানে গর্ভবতী মা ও শিশুদের সঠিক সময়ে টিকাকরণ, নিয়মিতভাবে আয়রন ট্যাবলেট খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় ও শিশুদের ৯ মাসের পর থেকে ভিটামিন-এ খাওয়ানোর, কোভিড-১৯ এবং পরিবার পরিকল্পনার সুুফল গ্রহণ করার ব্যাপারে আলোচনা করা হয়৷ তাছাড়া রোগ প্রতিরোধে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করা হয় এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএইচও, এমপিডব্লিও এবং আশা ফেসিলিটেটর৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top