News Flash

  • Home
  • Uncategorized
  • “চলে চলো” গানটি ধোনিকে উৎসর্গ করলেন অস্কারজয়ী এ আর রহমান
Image

“চলে চলো” গানটি ধোনিকে উৎসর্গ করলেন অস্কারজয়ী এ আর রহমান

মুম্বই, ১৬ এপ্রিল (হি.স.) : অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান “লগান” হিন্দি সিনেমার গান “চলে চলো” গানটি চেন্নাই সুপার কিংস (সিএসকে) অধিনায়ক এমএস ধোনিকে উৎসর্গ করলেন। একই সঙ্গে তার সুরারোপিত “রঙ্গীলা” সিনেমার “মাংতা হে ক‍্যায়া” গানটি চেন্নাই দলের অলরাউন্ডার সুরেশ রায়না কে উৎসর্গ করলেন। চেন্নাই সুপার কিংস দলের দুই তারকা খেলোয়ারকে তাদের খেলাকে আরও বেশি উজ্জীবিত করার লক্ষ্যে তিনি দুটি গান উৎসর্গ করলেন। এক সাক্ষাৎকারে রহমান বলেন, আমি “লগান”  সিনেমার “চলে চলো” গানটি এমএস ধোনি এবং সুরেশ রায়নাকে “রঙ্গীলা” সিনেমার  “মাংতা হে ক‍্যায়া”  দুটি গান তাদের খেলাকে উজ্জীবিত করার জন্য উৎসর্গ করলাম। কেননা এই দুই খেলোয়াড়ই এ দুটি সিনেমার গান ফাঁকা পেলেই শুনে থাকেন বলে জানা গিয়েছে।


প্রসঙ্গত, আইপিএলে দলের প্রথম ম্যাচে রানের খাতা না খুলেই ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। আবার প্রথম ম্যাচে ১৮৮ রান তুলেও সাত উইকেটে দিল্লির কাছে ম্যাচ হারতে হয়েছে সিএসকে’কে। ব্যাট হাতে সুরেশ রায়নার প্রত্যাবর্তনটা দারুণ হলেও প্রথম ম্যাচে ব্যাট হাতে চূড়ান্ত ফ্লপ মাহি। তরুণ আবেশ খানের ডেলিভারিতে শূন্য রানে ক্লিন বোল্ড হয়ে ফিরে যেতে হয় মাহিকে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top