News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা সংক্রমণ রুখতে উত্তরপ্রদেশে রবিবার সাপ্তাহিক লকডাউন
Image

করোনা সংক্রমণ রুখতে উত্তরপ্রদেশে রবিবার সাপ্তাহিক লকডাউন

লখনৌ, ১৬ এপ্রিল (হি.স.) : করোনা সংক্রমণ  হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে মাস্ক ছাড়া ঘুরলেই দিতে হবে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। শুধু তাই নয়, সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রবিবার লকডাউন ঘোষণা করা হয়েছে।


মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশাসন জানিয়েছে, প্রথমবার মাস্ক ছাড়া ধরা পড়লে জরিমানা দিতে হবে ১০০০ টাকা এবং দ্বিতীয়বার মাস্ক ছাড়া ধরা পড়লেই এই অঙ্কটা বেড়ে দাঁড়াবে ১০ হাজার টাকা। যোগী সরকার জানিয়েছে, রবিবার উত্তরপ্রদেশজুড়ে জারি থাকবে লকডাউন। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া যাবতীয় পরিষেবা বন্ধ থাকবে।


গতকালই ১৫ মে পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল যোগী প্রশাসন। শুধু তাই নয়, বোর্ড পরীক্ষাও করোনা পরিস্থিতির জেরে বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪৩৯জন এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা দু লাখ ১৭ হাজার ৩৬৩। মৃত্যু হয়েছে এক হাজার ১৮৫ জনের। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৮ হাজার ৩০২ জন।


প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ১১ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৫০৩ জনের। জানা গিয়েছে, দ্বিতীয় ডোজ নেওয়ার পর আক্রান্ত হওয়ার প্রবণতা কিছুটা হলেও কমেছে। সেই কারণেই টিকাকরণের উপর জোর দিচ্ছে সরকার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top