News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার মধ্যেই রাজ্যে ৬ সভা মোদীর, সতর্কতা বিজেপির
Image

করোনার মধ্যেই রাজ্যে ৬ সভা মোদীর, সতর্কতা বিজেপির

কলকাতা, ১৫ এপ্রিল (হি. স) : রাজ্যে ভোটের আবহে আরও ৬টি জনসভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই মুহূর্তে দেশের অন্যান্য প্রান্তের মতো এরাজ্যেও বাড়ছে করোনার সংক্রমণ। যা অতিরিক্ত চিন্তায় রাখছে বঙ্গ বিজেপির নেতাদের। সব সতর্কতা মেনে প্রধানমন্ত্রীর জনসভাগুলিতে করোনা প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হবে, সেসব নিয়েই আপাতত আলোচনা চলছে গেরুয়া শিবিরের অন্দরে।

আগামী ১৭ এপ্রিল তথা রাজ্যের পঞ্চম দফা ভোটের দিন জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামী দিন দশেকের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সভাগুলি করবেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই সঙ্গে পরিকল্পিত কর্মসূচি ঠিকঠাক ভাবে পালন করা যাবে কি না, তা নিয়ে চিন্তাও রয়েছে।

পশ্চিম বর্ধমানের আসানসোল ও দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মোদীর সমাবেশে ভালই জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের। পরে দু’দফায় আরও অন্তত চারটি জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। যার মধ্যে দুটি রয়েছে মালদহ এবং মুর্শিদাবাদে। একটি বোলপুর এবং আরেকটি সভা হওয়ার কথা খাস কলকাতায়।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top