News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার প্রিবোর্ড ও বোর্ড পরীক্ষা বাতিল নিয়ে আইসার বিবৃতি
Image

ত্রিপুরার প্রিবোর্ড ও বোর্ড পরীক্ষা বাতিল নিয়ে আইসার বিবৃতি

আগরতলা, ১৪ এপ্রিল৷৷ সিবিএসই বোর্ডের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ আইসা’র৷ সংগঠনের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অল ইন্ডিয়া স্টুডেন্টস এসোসিয়েশন (আইসা) ত্রিপুরা রাজ্য ইউনিট সিবিএসই বোর্ডের সিদ্ধান্তকে আমরা স্বাগত পাঠিয়েছিলাম৷ আমরা দাবি করেছিলাম সিবিএসসি বোর্ডের পরীক্ষা বাতিল করে দেওয়া হয় এবং ছাত্র- ছাত্রীদেরকে বিকল্প মূল্যায়নের মাধ্যমে উত্তীর্ণ করে দেওয়া হোক৷ দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রার্থীদের বিকল্প পুনর্মূল্যায়নের মাধ্যমে উত্তীর্ণ করা হবে এবং সেই ফলাফলের সাথে কেউ অসক্তষ্টি প্রকাশ করলে পরীক্ষায় বসার সুবিধা রয়েছে৷

আমাদের দাবি অনুসারে তারা সিদ্ধান্ত নিয়েছেন দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার ব্যবস্থা করা হবে৷ আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত ধরনের পরীক্ষা, প্রিবোর্ড পরীক্ষা বাতিল করে দিতে হবে৷ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এই দাবিটা করছি কারণ ছাত্র ও শিক্ষকদের মধ্যে করোনা পাওয়া গেছে৷ রাজ্যের ছাত্র-ছাত্রী এবং রাজ্যবাসীর সুরক্ষার নিশ্চয়তাযর প্রশ্ণে আমরা পরীক্ষা বাতিলের দাবি করছি এবং রাজ্যে আরো চলমান যে পরীক্ষাগুলো, ইন্টারভিউ পরীক্ষা গুলোকেও বাতিল করতে হবে৷

সমস্ত ধরনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক এবং বাতিল করে বিকল্প পুনর্মূল্যায়নের মাধ্যমে তাদেরকে উত্তীর্ণ করে দেওয়া হোক এবং সেখানে কোন ছাত্র যদি সেই ফলাফলের সাথে সন্তুষ্ট না হন তাহলে বিকল্প পরীক্ষার ব্যবস্থা যেন করা হয়৷ আমরা রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে দাবি করছি সব ধরনের অফলাইন পরীক্ষা বাতিল করে দেওয়া হোক যাতে করে নতুন করে ছাত্র-ছাত্রীরা করণা সংক্রমণ না হয়৷ তার জন্য আগাম ব্যবস্থা করা হোক৷ আশা করি রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যের হাজার হাজার ছাত্র-ছাত্রী ও রাজ্যের মানুষের সুরক্ষা এবং নিশ্চয়তার প্রশ্ণে দায়িত্বশীল ভূমিকা রাখবেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top