News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধের দাবীতে বিজেপির ডেপুটেশন
Image

নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধের দাবীতে বিজেপির ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধের দাবিতে বিজেপি সিপাহী জলা জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে জেলা শাসকের কাছে৷বিজেপি সিপাহী জলাজেলা কমিটির উদ্যোগে সন্ত্রাস বন্ধ করা এবং আর্থিক সাহায্যের দাবিতে ডেপুটেশন দিল সিপাহীজলা জেলা শাসকের নিকট৷
এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর সিপাহী জলা জেলার বিভিন্ন জায়গায় দুষৃকতীরা বাড়িঘর ভাঙচুর করে কিছু দুষৃকতী৷

বুধবার সকাল ১১টায় বিশ্রামগঞ্জ জেলাশাসক বিশ্বেশ্বরী বি এর নিকট সিপাহীজলা জেলা বিজেপির নেতৃত্বে ছয় জনের এক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হন৷ তারা অভিযোগ করেন সিপাহীজলা জেলার সুতার মুড়া বংশীবাড়ি, রামনগর ,পাগলি বাড়ি, ধাড়িয়াথল ,রংমালা, বিশ্রামগঞ্জ, পদ্মনগর ,গোলা ঘাটি ,মাড়াকপাড়া ,জাম্পুইজলা প্রত্যন্ত জনজাতি এলাকায় ভাঙচুর অগ্ণিসংযোগ সহ বিভিন্নভাবে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করে৷ বুধবার সিপাহী জলা জেলাশাসক এর কাছে বিজেপি সিপাহী জলা জেলা উত্তরের প্রতিনিধি দল আবেদন রাখেন নির্বাচনোত্তর সন্ত্রাস যাতে করা হয়৷


ডেপুটেশন শেষে বিজেপি সিপাহীজলা জেলা উত্তরের সভাপতি অঞ্জন পুরকায়স্থ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এডিসি নির্বাচনের ফল ঘোষণা হতেই বিজেপি কর্মীদেরকে মারধর অগ্ণিসংযোগ ইত্যাদি বিষয় নিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top