News Flash

  • Home
  • Uncategorized
  • বেলুড়ের লালবাবা কলেজে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ভোটদানে বিলম্ব
Image

বেলুড়ের লালবাবা কলেজে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ভোটদানে বিলম্ব

হাওড়া, ১০ এপ্রিল (হি.স.): তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বেলুড়ের লালবাবা কলেজ। দুই পক্ষের মধ্যে চলে হাতাহাতি। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়। বালি বিধানসভা কেন্দ্রের ৬৪ নম্বর বুথ রয়েছে লালবাবা কলেজে। ভোটগ্রহণ শুরু হওয়ার আগে সেখানে ধুন্ধুমার বাধে বলে জানা গিয়েছে। কিছুক্ষণের জন্য বিলম্ব হয় ভোটদানে।
বিজেপি-র অভিযোগ, তাঁদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি। তবে তৃণমূলের দাবি, ভোটগ্রহণ শুরু হওয়ার আগে মক পোলিং চলছিল। সেই সময় ইভিএম-এ সমস্যা ধরা পড়ে। তা নিয়ে প্রশ্ন তুলতেই ঝামেলা শুরু করেন বিজেপি সমর্থকরা। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে, তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দু’পক্ষকেই বুথ থেকে বার করে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ বিলম্বের পর শুরু হয় ভোটগ্রহণ।

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top