News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আক্রান্ত মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী, সুস্থ উভয়েই
Image

করোনায় আক্রান্ত মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী, সুস্থ উভয়েই

আগরতলা, ৯ এপ্রিল (হি.স.) : করোনা আক্রান্ত হলেও ত্রিপুরা-র মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী অনেকটাই সুস্থ আছেন৷ তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ডা: অতনু ঘোষ৷ প্রসঙ্গত, বুধবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বৃহস্পতিবার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁরা দুজনেই বাড়িতে আইসলেসনে রয়েছেন৷


মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীর চিকিৎসায় ডা: শ্যামল রায়ের নেতৃত্বে এক বিশেষজ্ঞ টিম গঠিত হয়েছে৷ ওই টিমের সদস্য ডা: অতনু ঘোষ বলেন, আজ আমরা সকালে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার পরীক্ষা করেছি৷ তিনি যথেষ্ট ভালো আছেন৷ গতকাল রাতে তাঁর জ্বর এসেছিল৷ কিন্ত এখন তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে৷ তিনি জানান, মুখ্যমন্ত্রীর রক্তচাপ, শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে৷ এমনকি, তাঁর শ্বাস নিতেও কোনও কষ্ট হচ্ছে না৷ ফলে, দুশ্চিন্তার কোনও কারণ নেই৷ তিনি জানান, শীঘ্রই তাঁর চিকিৎসায় নতুন কী পদ্ধতি নেওয়া দরকার তা স্থির করা হবে৷


এদিন তিনি আরও জানান, আজ আমরা উপ-মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করেছি৷ তিনি করোনা আক্রান্ত হয়েছেন ঠিকই, কিন্তু তাঁর দেহে করোনা-র কোনও উপসর্গ নেই৷ তিনি সুস্থ আছেন৷ শীঘ্রই তাঁর রক্তের নমুনা পরীক্ষা এবং সিটি স্ক্যান করা হবে৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top