News Flash

  • Home
  • Uncategorized
  • হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ট্যুইট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ট্যুইট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৯ এপ্রিল (হি. স.) : মতুয়া ধর্মসমাজের ভোটব্যাঙ্ক কার দখলে? এ নিয়ে দড়ি টানাটানি চলছে বিজেপি ও তৃণমূলে। শুক্রবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট বার্তা দিলেন মতুয়া সমাজকে।
 এদিন মুখ্যমন্ত্রী দুটি ট্যুইট করেছেন। প্রথম ট্যুইতে তিনি লিখেছেন, ‘মতুয়া ধর্মসমাজের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পবিত্র জন্মতিথিতে ওনাকে জানাই শ্রদ্ধার্ঘ্য। ওনার সম্মানে আমরা এই দিনটিকে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করেছি। পশ্চিমবঙ্গ সরকার মতুয়া সমাজের উন্নয়নে দায়বদ্ধ।’ অপর ট্যুইটে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ সরকার হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নামে একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চলেছে। আমরা মতুয়া সঙ্ঘ বিকাশ পরিষদ গঠন করেছি এবং ঠাকুরবাড়িকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার কাজ করছি। আমাদের মতুয়া ভাইবোনেরা এই দেশেরই নাগরিক। কেউ তাঁদের কাছ থেকে সেই অধিকার কেড়ে নিতে পারবে না।’
 রাজনৈতিক মহলের মতে, মমতার এই ট্যুইটে আক্রমণের লক্ষ্য গেরুয়া শিবির। কার্যত এই দুইটি ট্যুইতেই মমতা বোঝাতে চাইছেন মতুয়া ধর্মসমাজের উন্নয়নের জন্য যে তাঁর সরকার দায়বদ্ধ। মমতা মনে করিয়ে দিতে চান আগামী দিনেও এই দায়বদ্ধতা বজায় থাকবে এবং মতুয়াদের নাগরিকত্ব সহ তাঁদের উন্নয়নের বিষয়টি যে মুখ্যমন্ত্রী দেখবেন।

উল্লেখ্য রাজ্যের প্রায় ৮৪টি বিধানসভা কেন্দ্রের রয়েছে মতুয়া সম্প্রাদায়ের মানুষের উপস্থিতি। রাজ্যের প্রায় ১২টি লোকসভা কেন্দ্রেও তাঁদের প্রভাব রয়েছে। এই মতুয়া ভোটের জেরেই ২০১৯ সালে বনগাঁ, রানাঘাট, মালদা উত্তর, রায়গঞ্জ, বালুরঘাট লোকসভা কেন্দ্রে বাজিমাত করেছিল বিজেপি। এবার বিধানসভা নির্বাচনে সেই মতুয়া ভোট নিয়ে কার্যত তুঙ্গে উঠেছে তৃণমূল ও বিজেপির মধ্যে দড়ি টানাটানি। সেই জায়গায় দাঁড়িয়ে এদিন ট্যুইট করে কার্যত বিজেপিকে একধাপ পিছনে ফেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top