News Flash

  • Home
  • Uncategorized
  • এবার তৃণমূলকেও হজম করব : দিলীপ ঘোষ
Image

এবার তৃণমূলকেও হজম করব : দিলীপ ঘোষ

জলপাইগুড়ি, ৯ এপ্রিল (হি. স.) : সিপিএম কংগ্রেসকে হজম করেছি। এবার তৃণমূলকেও হজম করব। শুক্রবার সকালে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া এলাকায় চা চক্রে যোগ দিয়ে এই বার্তাই দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশপাশি মানুষ যাতে ভোটের দিন বাড়ি থেকে বেরিয়ে ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারেন সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে দলীয় কর্মীদের নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার রাতেই জলপাইগুড়ি আসেন দিলীপ ঘোষ। শহরের ক্লাব রোডের একটি হোটেলে রাত্রিবাস করার পর এদিন সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রাতর্ভ্রমণে বের হন তিনি। প্রাতর্ভ্রমণ শেষে পান্ডাপাড়া এলাকার একটি চায়ের দোকানে চা চক্রের আসরে যোগ দেন দিলীপবাবু। দেখা যায়, চা দোকানি বাকিদের লাল চা দিলেও দিলীপবাবুকে দুধ চা দেওয়া হয়েছে। দুধ চা দেখেই নিজের পুরোনো চর্চিত বিষয় ‘গোরুর দুধে সোনা’ প্রসঙ্গ টেনে বলেন, ‘যাঁরা কোনওদিন দুধ খাননি তাঁরাও এখন এই বিষয়ে আলোচনা করেন।’ সেই সময় পাশে থাকা সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিৎ সিংহ দিলীপবাবুকে প্রশ্ন করেন, ‘সকালে দুধ চা খেলে হজমে কোনও সমস্যা হবে কি না তাঁর।’ উত্তরে দিলীপবাবু জানান, সব কিছুই তাঁর হজম হয়ে যায়। সিপিএম কংগ্রেসকে তিনি হজম করে ফেলেছেন এবার তৃণমূলকে হজম করবেন।’ এদিন সকালের চা চক্রের পর ময়নাগুড়ি, মালবাজার, রাজগঞ্জ এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে দিলীপ ঘোষের নির্বাচনি প্রচার কর্মসূচি রয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top