News Flash

  • Home
  • Uncategorized
  • কমিশনের জরুরি তলবে দিল্লি গেলেন বিবেক দুবে
Image

কমিশনের জরুরি তলবে দিল্লি গেলেন বিবেক দুবে

কলকাতা, ৭ এপ্রিল (হি. স.)  :  দিল্লিতে জরুরি তলব করা হল পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে।

অশান্তিকে মাথায় উঠতে না দিয়ে শান্তিপূর্ন ভোট করানোই বঙ্গে চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের। কিন্তু যত দফা বেড়েছে বঙ্গে ততই বাড়ছে উত্তেজনা। ভোটকে কেন্দ্র করে খুন, অশান্তি ও ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে কমিশনে। রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলেছে তাহলে এত কেন্দ্রীয় বাহিনী, ভিন রাজ্যের পুলিশ, রাজ্য পুলিশ রেখে কি লাভ? প্রশ্ন উঠেছে, এই কারণেই কি তলব করা হল বিবেকবাবুকে? 

বুধবার ভোরেই কলকাতা থেকে দিল্লি উড়ে গিয়েছেন বিবেক। নির্বাচন কমিশনের জরুরি তলবে বঙ্গে নতুন করে শুরু হয়েছে জল্পনা। এখন পাঁচ দফা ভোট বাকি। তার আগেই এর অশান্তি, অভিযোগ কার্যত গোটা দেশের কাছে অস্বস্তিতে পড়েছে কমিশন। তার উপর কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা নিয়েও অভিযোগ তুলছে বিরোধীরা। দক্ষিণ ২৪ পরগণায় তৃণমূলের শক্ত ঘাঁটিগুলোয় ভোটের অনিয়ম নিয়েও অভিযোগ গিয়েছে। 

এবারের নির্বাচনে উল্লেখযোগ্য বিষয় হল, শাসক কিংবা বিরোধী দলের প্রার্থীদের উপর সাধারণ মানুষের হামলা। আগামী ১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফার ভোট। তার আগেই বিবেক দুবের দিল্লি তলব নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top