News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে চলছে তৃতীয় তথা শেষ দফার ভোটগ্ৰহণ, বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩.১৮ শতাংশ
Image

অসমে চলছে তৃতীয় তথা শেষ দফার ভোটগ্ৰহণ, বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩.১৮ শতাংশ

গুয়াহাটি, ৬ এপ্রিল (হি.স.) : নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী অসমে তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ চলছে। বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩.১৮ শতাংশ। ভোটদানের উৎসাহ ও উচ্ছ্বাস দেকে এই হার আরও বাড়বে বলে মনে করছে রাজ্য নির্বাচন দফতর। এদিকে কয়েকটি বুথে ইভিএম বিকল হওয়ার দরুন ভোটগ্রহণে কিছুটা বিলম্ব হয়েছে। এছাড়া কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট শান্তিপূর্ণভাবে চলছে, জানা গেছে রাজ্য নির্বাচন দফতর সূত্রে।

সকাল সাতটা থেকে ভোটগ্ৰহণ শুরু হওয়ার দু-ঘণ্টা পর নয়টা পর্যন্ত ভোটের হার ছিল ১২.৮৩ শতাংশ। এদিকে সকাল ১১টা পর্যন্ত কামরূপ(মেট্রো) জেলায় ভোটদানের হারও প্ৰকাশ করা হয়েছে। সে অনুযায়ী জালুকবাড়িতে ৩২ শতাংশ, দিশপুরে ২৯ শতাংশ, পূর্ব গৌহাটিতে ২৭ শতাংশ এবং পশ্চিম গৌহাটি আসনে ভোটদান হয়েছে ২৯ শতাংশ।

উল্লেখ্য, রাজ্যের ১২টি জেলার ৪০টি বিধানসভা আসনে আজ ৬ এপ্রিল ভোটগ্রহণ চলছে। সকাল ৭.০০টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত। আজ অন্তিম ভোটপর্বে ১২টি জেলার ৪০টি আসনে মোট ৭৯,১৯,৬৪১ ভোটার ৩৩৭ জন প্ৰাৰ্থীর ভাগ্য নিৰ্ধারণ করবেন। মোট ভোটারের মধ্যে ৪০,১১,৫৩৯ জন পুরুষ, ৩৯,০৭,৯৬৩ জন মহিলা এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩৯ জন। এছাড়া প্রবাসী ভারতীয় ভোটার রয়েছেন দুজন এবং সার্ভিস ভোটার ২৬,৪৬০ জন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top