News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় হত দুই, শিশুসহ আহত ৩
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় হত দুই, শিশুসহ আহত ৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ৩ এপ্রিল৷৷ আমতলী থানার নিম্বার্ক এলাকায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত যুবকের জিবি হাসপাতালে মৃত্যু৷ মৃত যুবকের নাম সানি মিয়া৷ বাড়ি কাঞ্চন পল্লী এলাকায়৷গত ২৯ মার্চ আমতলী থানার নিম্বার্ক এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম সানি মিয়া৷ বাড়ি কাঞ্চন পল্লী এলাকায়৷


উল্লেখ্য গত সোমবার রাত নয়টা নাগাদ জাতীয় সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক বাইক চালকের মৃত্যু হয়েছিল এবং আহত এক যুবককে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে৷শনিবার মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই নিজ বাড়ি কাঞ্চন পল্লী এলাকায় শোকের ছায়া নেমে আসে৷
সোনামুডার মনারচকে ভয়াবহ দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু৷ মৃতের নাম লক্ষণ দেবনাথ ওরফে পিন্টু৷ বাড়ি দুর্লভ নারায়ন৷ সোনামুড়া মনারক এলাকায় বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম লক্ষণ দেবনাথ ওরফে পিন্টু৷ তার বাড়ি দুর্লভ নারায়ন এলাকায়৷ সে পেশায় একজন রাজমিস্ত্রি৷ সোনামুড়া শহর এলাকায় ভাড়া বাড়িতে থেকে বিভিন্ন জায়গায় কাজ করে৷


শুক্রবার রাত আটটা নাগাদ পরিবারের লোকজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছে সে৷ তারপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ শনিবার সকাল নাগাদ মনারচকে রাস্তার পাশে বাইক সহ তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনরা৷ স্থানীয় লোকজনেরা খবর দেন সোনামুড়া থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷দুর্ঘটনাস্থল থেকে বাইক সহ ওই যুবককে উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ৷ ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের হাসপাতালে ছুটে আসেন৷
পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এটি বাইক দুর্ঘটনা ,নাকি পরিকল্পিত খুন তা নিয়েও স্থানীয় জনমনে সন্দেহ দানা বাধতে শুরু করেছে৷

ফের জাতীয় সড়কের আঠারোটা পাহাড়ের যান দুর্ঘটনায় আহত শিশুসহ তিনজন৷ ঘটনা মুঙ্গিয়াকামি থানাধীন ১৮ মুরা পাহাড়ের ৩৭ মাইল এলাকায় শনিবার৷সংবাদে জানা যায় যাত্রীবাহী বাস গাড়ি যাত্রী নিয়ে ধর্মনগর থেকে আগরতলা উদ্দেশ্যে আসছিল৷গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পাহাড়ের সাথে সংঘর্ষ হয় এই জান দুর্ঘটনাটি ঘটে৷এতে আহত হয় শিশুসহ চার জন যাত্রী৷খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের৷দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে মুঙ্গিয়াকামি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে৷আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top