News Flash

  • Home
  • Uncategorized
  • পরীক্ষার সূচি পরিবর্তনের দাবীতে এমবিবি কলেজে ডেপুটেশন
Image

পরীক্ষার সূচি পরিবর্তনের দাবীতে এমবিবি কলেজে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ পরীক্ষাসূচি পরিবর্তনের দাবি জানিয়ে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন প্রদান করল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ একই দিনে দুটি বিষয়ে পরীক্ষা দেওয়া ছাত্র-ছাত্রীদের পক্ষে কষ্টকর৷ এসব বিষয় বিবেচনা না করেই বীর বিক্রম বিশ্ববিদ্যালয় প্রথম ,তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের পরীক্ষার রুটিন তৈরি করেছে৷ তাতে জটিল সমস্যার সম্মুখীন হয়েছে ছাত্রছাত্রীরা৷

পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবি জানিয়ে ছাত্রছাত্রীরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর শরণাপন্ন হয়৷অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এ বিষয়ে বীরবিক্রম মহাবিদ্যালয় এর উপাচার্যের কাছে শনিবার ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷ ডেপুটেশন প্রদানকালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর নেত্রী পার্বতী ভট্টাচার্য জানান মহাবিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে তারা আশাবাদী৷ অবিলম্বে পরীক্ষার রুটিন পরিবর্তন করে পুনরায় ছাত্রদের স্বার্থ রক্ষা করে পরীক্ষা সূচি ঘোষণার জন্য জোরালো দাবি জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top