News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি কার্যকর্তার মনস্কামনা পূরণ হল, মুখ্যমন্ত্রীর হাতে কাটলেন চুল তিন বছর পর
Image

বিজেপি কার্যকর্তার মনস্কামনা পূরণ হল, মুখ্যমন্ত্রীর হাতে কাটলেন চুল তিন বছর পর

আগরতলা, ৩ এপ্রিল (হি. স.)৷৷ আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রইস্যাবাড়ি এলাকায় বিজেপি কার্যকর্তা মনোরঞ্জন ত্রিপুরা৷ মনস্কামনা পূরণ হওয়ায় তিন বছর পর চুল কাটলেন তিনি৷ শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজে তাঁর চুল কেঁটে দিয়েছেন৷ কারণ, মনোরঞ্জন বাবু প্রতিজ্ঞা করেছিলেন ত্রিপুরায় বামফ্রন্ট শাসনের অবসান এবং মুখ্যমন্ত্রী রইস্যাবাড়ি সফরে আসার পর তিনি চুল কাটবেন৷ আজ নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী তার মনস্কামনা পূরণ করতে পেরে খুবই আনন্দিত বলে জানিয়েছেন৷


আজ এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, মনোরঞ্জন ত্রিপুরা প্রতিজ্ঞা করেছিলেন,বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপি সরকার তৈরি হলে এবং নতুন মুখ্যমন্ত্রী যেদিন রইস্যাবাড়িতে পা রাখবেন সেদিন তিনি চুল কাটবেন৷ মুখ্যমন্ত্রী বলেন, মনোরঞ্জন ত্রিপুরা ২০০৯ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন৷ আজ তার মনোস্কামনা পূরণ করার পর বিজেপির একনিষ্ঠ ওই কার্যকর্তার বাড়িতে মধ্যাহ্ণ ভোজ করেছি৷ তিনি বলেন, এই কার্যকর্তারাই বিজেপি-র সম্পদ৷ কার্যকর্তাদের এই আবেগ, আন্তরিকতা ও দৃঢ়চেতা মানসিকতাতেই আজ বিজেপি পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল৷


আজ মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের সমর্থনে আপ্লূত হয়ে পরেন৷ তিনি রইস্যাবাড়ি-র জনগন-কে ধন্যবাদ জানান৷ এদিন তিনি বলেন, এডিসি নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী পতিরাম ত্রিপুরার সমর্থনে রোড শোয়ে রইস্যা বাড়ি এলাকার আপামর জনতার উচ্ছ্বাস এক অন্য মাত্রা পেয়েছে৷ সঙ্গীতের মূর্ছনায় প্রচার মিছিল কার্যত বিজয় মিছিলের আবহ তৈরি করে দিয়েছে, যা ছিল অত্যন্ত প্রাণবন্ত৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top