News Flash

  • Home
  • Uncategorized
  • সরিষার মধ্যেই ভূত, পুলিশকর্মীর বাড়িতে উদ্ধার বিস্তার নেশা সামগ্রী
Image

সরিষার মধ্যেই ভূত, পুলিশকর্মীর বাড়িতে উদ্ধার বিস্তার নেশা সামগ্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ পুলিশ কর্মীর বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ঘটনা রাজধানী আগরতলা শহর সংলগ্ণ এডি নগরের নন্দিটিলা এলাকায়৷ এডিনগরের নন্দী টিলা এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী দিলীপ ঘোষের বাড়ি থেকে শুক্রবার নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ উনার ছেলে টিএসআর জওয়ান৷ পুত্রবধূও পুলিশ কর্মী৷ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


স্থানীয় বাসিন্দারা জানান গত বেশ কিছুদিন ধরেই এক যুবক বাইক নিয়ে ওই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতো৷ তাতে স্থানীয় যুবকদের মধ্যে সন্দেহ দানা বাঁধতে শুরু করে৷ খোঁজ খবর নিয়ে যুবকরা জানতে পারেন বাইক নিয়ে ঘুরাঘুরি করতে থাকা ওই যুবক নেশা কারবারের সঙ্গে জড়িত৷স্থানীয় যুবকরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাড়ি থেকে সে নেশা সামগ্রী নিয়ে যায়৷ তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাড়িতে হানা দিয়ে তারা প্রচুর পরিমাণ নেশা সামগ্রী ও আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করেন৷ খবর পাঠানো হয় এডি নগর থানার পুলিশকে৷


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷পুলিশ ওই বাড়ি থেকে বেশ কিছু পরিমাণ ব্রাউন সুগার খালি কৌটা সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে৷ ওই বাড়ি থেকে এক যুবক ও এক মহিলাকে আটক করে থানায় নিয়ে আসা হয়৷ স্থানীয় যুবকরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ এর পেছনে একটি বড় চক্র জড়িত রয়েছে বলে ধারণা করছেন পুলিশের কর্মকর্তারা৷ চক্রটিকে চালে তোলার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top