News Flash

  • Home
  • Uncategorized
  • দাদাসাহেব ফালকে পুরষ্কার পাচ্ছেন রজনীকান্ত, অভিনন্দন প্রধানমন্ত্রীর
Image

দাদাসাহেব ফালকে পুরষ্কার পাচ্ছেন রজনীকান্ত, অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে পাচ্ছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই ঘোষণা করেছেন। অর্থাৎ ৫১ তম দাদাসাহেব ফালকে পুরষ্কার পাচ্ছেন অভিনেতা রজনীকান্ত। টুইট করে মন্ত্রী জানান, “ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা রজনীকান্তজিকে এই বছরের দাদাসাহেব ফালকে পুরষ্কার ঘোষণা করতে পেরে আমি খুশি। অভিনেতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসাবে তাঁর অবদানকে সম্মান দেওয়া হয়েছে।”
২০১৯ সালে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন, গত বছর করোনার জেরে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ঘোষিত হয়নি। অবশেষে রজনীকান্তকে ৫১ তম দাদাসাহেব ফালকে সম্মানের সঙ্গে ভূষিত করবার কথা জানাল কেন্দ্র। ভারতীয় সিনেমা নির্মাণ ও উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৬৯ সাল থেকে এই পুরষ্কার দেওয়ার প্রচলন করে ভারত সরকার। ভারতীয় সিনেমার জনক হিসেবে পরিচিত ঢুন্ডিরাজ গোবিন্দ ফালকের নামানুসারে দেওয়া পুরষ্কারে থাকে একটি সোনার পদ্ম এবং নগদ ১০ লাখ টাকা।
থালাইভাকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা-বার্তায় মোদী জানিয়েছেন, “প্রজন্মজুড়ে জনপ্রিয়, বিভিন্ন ভূমিকা এবং প্রিয় ব্যক্তিত্ব..এটাই রজনীকান্ত। থালাইভা দাদাসাহেব ফালকে পুরষ্কারে ভূষিত হয়েছেন, এটা অত্যন্ত আনন্দ ও গর্বের। রজনীকান্তকে অভিনন্দন।” রজনীকান্তের বয়স এখন ৭০। তিনি ভারতীয় চলচ্চিত্রকে অন্যমাত্রা দিয়েছেন। ১৯৭৫ সালে তামিল ছবি অপূর্ভা রাগনাগাল ছবিতে ডেবিউ করেন অভিনেতা। একেরপর এক সুপারহিট ছবিতে অভিনয় করেন রজনীকান্ত।  

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top