News Flash

  • Home
  • Uncategorized
  • কোটি কোটি প্রণাম ডক্টরজি : কেশব হেগড়েওয়ারকে শ্রদ্ধা তথাগত রায়ের
Image

কোটি কোটি প্রণাম ডক্টরজি : কেশব হেগড়েওয়ারকে শ্রদ্ধা তথাগত রায়ের

কলকাতা, ১ এপ্রিল (হি. স.) : আরএসএস প্রতিষ্ঠাতা কেশব হেগড়েওয়ারকে জন্মদিনের শ্রদ্ধা জানালেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বৃহস্পতিবার টুইটে তথাগতবাবু লিখেছেন, “১৮৮৯-এর এই দিন নাগপুরে কেশব বলিরাম হেগড়েওয়ার নামে এক শিশু জন্ম নিয়েছিল। পরে তিনি কলকাতায় ডাক্তারি পড়তে আসেন। বাঙলার বিপ্লবীদের সান্নিধ্যে এসে ভাবনার খোরাক পেলেন। অনুভব করলেন, হিন্দুদের হিন্দু হিসাবে একত্রিত হতে হবে।

পরবর্তীকালে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপি, ভিএইচপি-র মত বিবিধ সংগঠন তৈরি হয়। আমরা স্বয়ংসেবকরা নিশ্চিতভাবে আরএসএস-এর প্রতি আনুগত্য প্রকাশ করি। কিন্তু এসব সম্ভব হত না যদি এক ত্যাগী চিকিৎসক ১২টি বালককে নিয়ে কঠিন পথে যাত্রা শুরু করতেন।”তাঁরা কারও বিরুদ্ধে নন, শুধু হিন্দুদের একজোট করতে চাইছেন। এই দাবি করে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, “হাজারো বাধা অতিক্রম করে হিন্দুদের ঐক্য স্থাপনেই এই সংগঠন গড়েছিলেন আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেগড়েওয়ার। অনেকে বাধা দিয়েছিল আমাদের। কিন্তু আমরা অবিচল রয়েছি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top