News Flash

  • Home
  • Uncategorized
  • দশম-দ্বাদশে পরীক্ষা অপছন্দ হলে পড়ুয়াদের জন্য দ্বিতীয় সুযোগ, ঘোষণা সিবিএসই বোর্ডের
Image

দশম-দ্বাদশে পরীক্ষা অপছন্দ হলে পড়ুয়াদের জন্য দ্বিতীয় সুযোগ, ঘোষণা সিবিএসই বোর্ডের

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স) : পরীক্ষা নিয়ে পড়ুয়া-অভিভাবকদের দুশ্চিন্তার দূর করতে নয়া প্রথা চালু করছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ছাত্রছাত্রীরা যাতে আরও বেশি নম্বর পেতে পারে সে জন্য নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে তারা। এ বছর যে সমস্ত ছাত্রছাত্রী সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় বসতে চলেছে, তারাও পেতে চলেছে এই সুযোগ।

এতদিন পর্যন্ত কোনও ছাত্রছাত্রীর বোর্ডের পরীক্ষার রেজাল্ট মনের মতো না হলে পরের ব্যাচের সঙ্গে পরীক্ষা দেওয়া ছাড়া তার কাছে আর কোনও বিকল্প ছিল না। স্বাভাবিকভাবে একটা বছর অপেক্ষা করে থাকতে হত। কিন্তু নয়া জাতীয় শিক্ষা নীতিতে পরীক্ষার এই বিষয়টি আগের তুলনায় অনেক হাল্কা করে দেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে আরও বেশি নম্বর পেতে পারে যে জন্য একাধিকবার পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার কথা বলা হয়েছে।

আগামী মে মাস থেকে সিবিএসই-র বোর্ডের লিখিত পরীক্ষা শুরু হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের নতুন এই নীতির সঙ্গে সঙ্গতি রেখে সিবিএসই চলতি বছর থেকেই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা থেকেই নিয়ম পরিবর্তন করতে চলেছে। যার ফলে পরীক্ষায় আরও বেশি নম্বর পাওয়ার সুযোগ বেড়ে যাবে পরীক্ষার্থীদের কাছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top