News Flash

  • Home
  • Uncategorized
  • পুণের ফ্যাশন স্ট্রিট মার্কেটে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৫০০-র বেশি দোকান
Image

পুণের ফ্যাশন স্ট্রিট মার্কেটে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৫০০-র বেশি দোকান

পুণে, ২৭ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের পুণে শহরের খ্যাতনামা ফ্যাশন স্ট্রিট মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার রাতে ক্যাম্প এলাকায় অবস্থিত ফ্যাশন স্ট্রিট মার্কেটে ভয়াবহ আগুন লাগে, আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে ৫০০-রও বেশি দোকান। শুক্রবার রাত এগারোটা নাগাদ ফ্যাশন স্ট্রিট মার্কেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকার বহু বাড়ি, কুঁড়েঘর ও ঝুপড়িতে। ফ্যাশন স্ট্রিট মার্কেটে জামাকাপড়, জুতো এবং অন্যান্য সামগ্রী বিক্রির প্রচুর দোকান ছিল। আগুনের লেলিহান শিখায় ৫০০-রও বেশি দোকান পুড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকারও বেশি।
পুলিশ ও দমকল সূত্রের খবর, শুক্রবার রাতে পুণে শহরের ক্যাম্প এলাকায় অবস্থিত ফ্যাশন স্ট্রিট মার্কেটে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন এবং দু’টি জলের ট্যাঙ্কার। পুণে পৌর নিগমের চিফ ফায়ার অফিসার প্রশান্ত রানপিসে জানিয়েছেন, দমকল কর্মীদের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় গভীর রাত ১.০৬ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার ভোররাত পর্যন্ত চলতে থাকে কুলিং প্রসেস। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মুম্বইয়ে গোডাউনে আগুন, হতাহতের খবর নেই
শনিবার সকালেই ভয়াবহ আগুন লাগে মুম্বইয়ের প্রভাবতী এলাকায় অবস্থিত বৈদ্যুতিক তারের একটি গোডাউনে। শনিবার সকাল ৫.৪২ মিনিট নাগাদ বীর সাভারকার রোডে অবস্থিত পাঁচ-তলা গাম্মন হাউসের বেসমেন্টে আগুন লাগে। সেঞ্চুরি বাজারের কাছে প্রভাদেবী এলাকার গাম্মন হাউস বহু বছরের পুরানো। দমকলের ১৫টি ইঞ্জিন দীর্ঘ সময়ের পর আগুন নিয়ন্ত্রণে এনেছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top