News Flash

  • Home
  • Uncategorized
  • প্যারিস মাস্টার্স-র সেমিফাইনালে সাইনা

প্যারিস মাস্টার্স-র সেমিফাইনালে সাইনা

প্যারিস,২৭ মার্চ (হি.স.): অবশেষে ফর্মে ফিরছেন ভারতের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। প্যারিস মাস্টার্স প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলেন এই শাটলার। ইউএসএ-র আইরিস ওয়াংকে ২১-১৯, ১৭-২১, ২১-১৯ ফলে হারিয়ে সেমিফাইনালে ওঠেন সাইনা। এই টুর্নামেন্টের চতুর্থ বাছাই তিনি।
ইন্দোনেশিয়া মাস্টার্সের পর প্রায় ২ বছর পরে কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি। এই টুর্নামেন্টে তিনি চ্যাম্পিয়নও হন। চোট-আঘাত, খারাপ ফর্ম সবকিছু নিয়ে রীতিমতো জেরবার হয়ে পড়েন এই কিংবদন্তি। চোটের কারণে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ থেকেও নিজেকে সরিয়ে নেন সাইনা।
অলিম্পিকের আগে সাইনার ফর্মে ফেরা রীতিমতো উৎসাহিত করবে ভারতীয় সমর্থকদের। ব্যাডমিন্টন সিঙ্গলস ইভেন্টে তাঁর ও সিন্ধুর থেকেই পদকের প্রত্যাশা করা হচ্ছে। তাই এই সময় তাঁর ফর্মে ফেরা খুশী করবে তাঁর ভক্তদের।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top