News Flash

  • Home
  • Uncategorized
  • ৩ বছরে রাজ্য সরকার চাকুরি দিয়েছে ১৬ হাজার ৬১৪ জনকে : মুখ্যমন্ত্রী
Image

৩ বছরে রাজ্য সরকার চাকুরি দিয়েছে ১৬ হাজার ৬১৪ জনকে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ মার্চ৷৷ বর্তমান সরকার গুণগত মানের উপর গুরুত্ব আরোপ করে৷ ইতিমধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে৷ যার মধ্যে পুলিশ, টি এস আর, ম্যানপাওয়ার অ্যাণ্ড প্ল্যানিং, স্টেনোগ্রাফার, শিক্ষা ইত্যাদি দপ্তরে মোট ১১ হাজার ৬৩১ জন কর্মী নেওয়া হবে৷ আমাদের সরকার ক্ষমতায় এসে বিগত তিন বছরে ১৬ হাজার ৬১৪ জনকে চাকরি দিয়েছে৷ এরমধ্যে নিয়মিত পদে চাকরি পেয়েছেন ৩ হাজার ৯৯৬ জন৷ ডাই ইন হারনেসে নিয়মিত চাকরি পেয়েছেন ৮৬১ জন৷ কন্ট্রাক্ট বেসিসে চাকরি পেয়েছেন ৪ হাজার ২৯৮ জন৷ এরমধ্যে গেস্ট লেকচারার, ফটোগ্রাফার, ডাটা অপারেটর রয়েছেন৷ আউট সোর্সিং-এ চাকরিতে নিযুক্তি পেয়েছেন ৭ হাজার ৪৫৯ জন৷ অর্থাৎ গত তিন বছরে রাজ্যে চাকরি পেয়েছেন এবং নিয়োগ প্রক্রিয়ার আওতায় রয়েছেন মোট ২৮ হাজার ২৪৫ জন৷


মুখ্যমন্ত্রী বলেন, ২০০৫-০৬ থেকে ২০১৭-১৮ এই ১২ বছরে চাকরি থেকে অবসরে গেছেন ৩৪ হাজার ৭০৫ জন৷ এই ১২ বছরে পূর্বতন সরকার চাকরি দিয়েছে ৩০ হাজার ৩৯৫ জনকে৷ এরমধ্যে নিয়মিত পদে চাকরি পেয়েছিলেন ১৪ হাজার ৫৪৫ জন৷ আবার এদের মধ্যে ১০ হাজার ৩২৩ জন শিক্ষকও ছিলেন৷ ঐ ১২ বছরে পূর্বতন সরকারের সময়ে অনিয়মিত পদে চাকরি পেয়েছিলেন ১৫ হাজার ৮৫০ জন৷ দেখা যাচ্ছে এই ১২ বছরে গড়ে প্রতি বছর চাকরি হয়েছে ২ হাজার ৫৩৩ জনের৷
আজ তেলিয়ামুড়া টাউন হলে জাতীয় কৃমিনাশক দিবস উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সরকারের এই কথা জানান৷ তিনি বলেন, অথচ বর্তমান সরকারের গত ৩ বছরে গড়ে চাকরি হয়েছে ৫ হাজার ২০০ জনের৷ যা দ্বিগুণেরও বেশি৷ এই তিন বছরে স্বনির্ভর হয়েছেন ৭ হাজার ৪ জন৷ মুখ্যমন্ত্রী বলেন, গত তিন বছরে সরকারি চাকরি, স্বনির্ভর উদ্যোগী, স্বাবলম্বন ও পি এম ই জি পি, এম এস এম ই, স্কিল ডেভেলপমেন্ট, ডিডিইউ-জিকেওয়াই ও জব ফেয়ারের মাধ্যমে রাজ্যে ১ লক্ষ ২ হাজার ৭ জনের রোজগার সৃষ্টি হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ক’ষকদের ৮০ শতাংশ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনায় নিজেদের জমির বিনামূল্যে বীমা করিয়েছেন৷ রাজ্যের ২ লক্ষ ৩১ হাজার ক’ষক কিষাণ সম্মাননিধি যোজনায় আর্থিক সহায়তা পেয়েছেন৷


এদিকে, রাজ্যের অন্ত্যোদয় পরিবারের সদস্যদের কেউ প্রয়াত হলে তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে৷ খুব শীঘই এই সিদ্ধান্ত কার্যকর হবে৷ আজ তেলিয়ামুড়া টাউন হলে জাতীয় কৃমিনাশক দিবস উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সরকারের এই সিদ্ধান্তের কথা জানান৷ উল্লেখ্য, রাজ্যে বর্তমানে ১ লক্ষ ৮ হাজার ৭১৮টি অন্ত্যোদয় পরিবার রয়েছে৷ রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর থেকে এই সহায়তা দেওয়া হবে৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের উন্নয়ন এবং রাজ্যবাসীর জীবনমানের উন্নতি নির্ভর করে মূলত শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন পরিকাঠামোর উপর৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের উন্নতির জন্য সকল প্রকার সহযোগিতা করছেন৷ একসময় রাজ্যবাসী কথা বলার অধিকারও হারিয়ে ফেলেছিলো৷ যার থেকে মুক্তি দিয়েছে বর্তমান সরকার৷ অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আরও বলেন, গত ৯ মার্চ বর্তমান রাজ্য সরকারের ৩ বছর পূর্তির ভার্চয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজ্যের জন্য আরও ৯টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন৷ বর্তমান রাজ্য সরকার রাজ্যের উন্নয়নে বদ্ধপরিকর৷ তবে কিছু লোক সরকারের বিরোধিতা করতে গিয়ে প্রতিনিয়ত বিভ্রান্তমূলক খবর প্রচার করছেন৷ তবে বর্তমানে রাজ্যবাসী অনেকটা সচেতন৷ চাকরি পেতে বা কোনও সরকারি সুুবিধা পেতে মিছিল মিটিং করতে হয় না৷ এটা ছিলো বিগত দিনের সংস্ক’তি৷ মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় ক’মিনাশক দিবস বছরে দু’বার পালন করা হয়৷ ২০১৫ সাল থেকে এই কার্যক্রমের সূচনা হয়৷ ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন শিসুু স্বাস্থ্য বিভাগের সম্পতি এক সমীক্ষায় দেখা গেছে রাজ্যে উল্লেখযোগ্যভাবে কৃমি রোগের প্রাদুর্ভাব হ্রাস পেয়েছে৷ ২০১৬ সালে রাজ্যে যেখানে এই রোগের প্রাদুর্ভাব ছিলো ৫৪.৯ শতাংশ সেখানে ২০১৯ সালে তা হাস পেয়ে ১.৯ শতাংশে এসে দাঁড়িয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, আয়ুমান কার্ডধারীদের ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা রয়েছে৷ তিনি বলেন, ২৫ বছরে এ রাজ্যে বিগত সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে জোর দেয়নি৷ বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা উনয়নে প্রতিনিয়ত কাজ করে চলছে৷ বিদ্যালয়গুলিতে এন সি ই আর টি সিলেবাস চালু করা হয়েছে৷ এতে রাজ্যে জাতীয় শিক্ষা কার্যক্রমের সূচনা হয়েছে৷ যাতে করে দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাজ্যের ছেলেমেয়েরাও ভালো ফল করতে পারে৷ এন সি ই আর টি সিলেবাস চালু হওয়ার ফলে রাজ্যে বুনিয়াদি শিক্ষার ভিত্তি সুুদৃঢ় হয়েছে৷ বিগত দিনে রাজ্যে ব্যক্তি বা দলের সরকার চলতো৷ কিন্তু বর্তমানে জনগণের সরকার চলছে এ রাজ্যে৷ মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখে স্বাস্থ্য দপ্তরের বাজেট প্রায় ৪০০ কোটি টাকা বাড়ানো হয়েছে৷

মুখ্যমন্ত্রী বলেন, সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমাতেও গত তিন বছরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ রূপায়িত হয়েছে৷ মহকুমায় ২০২০-এর ডিসেম্বর পর্যন্ত ৩,০৫২ জন কিষাণ সম্মান নিধি প্রকল্পে উপক’ত হয়েছেন৷ অটল জলধারায় তেলিয়ামুড়ায় ২,৩৭৭টি পরিবারকে জলের সংযোগ দেওয়া হয়েছে৷ তাছাড়া তেলিয়ামুড়ায় বর্তমানে ৩,৮৪১ জন বৃদ্ধভাতা, ৩৫৩ জন দিব্যাঙ্গন ভাতা, ১,৯২১ জন বিধবা ভাতা ইত্যাদি পাচ্ছেন৷ এছাড়াও মহকুমার ২২৩টি পরিবার মিনি ডেয়ারি প্রকল্পে উপক’ত হচ্ছে৷ তাছাড়া রেগা, টুয়েপ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সৌভাগ্য ইত্যাদি প্রকল্পেও এ মহকুমার লোকেরা সুুবিধা পাচ্ছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, আগামীদিনে তেলিয়ামুড়া-খোয়াই হয়ে সাবম হরিনা পর্যন্ত রাস্তার কাজও সম্পন্ন হবে৷ যাতে করে সুুবিধা পাবেন সাধারণ মানুষ৷


মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে সরকারের লক্ষ্য প্রকল্পে সুুবিধা পেয়েছেন তেলিয়ামুড়ার শতাব্দী মজমদার এবং সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন৷ যা সত্যি সারা রাজ্যের কাছে গর্বের বিষয়৷ রাজ্য বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী রায় তার বক্তব্যে তেলিয়ামুড়ায় এ ধরণের রাজ্যভিত্তিক ক’মিনাশক অনুষ্ঠান আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান৷ বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা জানান, গত ১৬ মার্চ থেকে খোয়াই জেলায় যে ক’মিনাশক ঔষধ ১ থেকে ১৯ বছর বয়সীদের খাওয়ানো হচ্ছে, তাতে ৯৫ শতাংশ সফলতা পাওয়া গেছে৷ তিনি আরও বলেন, খোয়াই জেলায় ১ লক্ষ ১১ হাজার আয়ুমান কার্ড দেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ডা. অতুল দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াইর জেলাশাসক মিতা মল, সমাজ সেবক রি’ত সূত্রধর প্রমুখ৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক’মিনাশক ট্যাবলেট খাওয়ান৷ তাছাড়া জননী সুুরক্ষা যোজনা এবং আয়ুমান প্রকল্পের তিন জন করে সুুবিধাভোগীকে মুখ্যমন্ত্রী চেক ও কার্ড তুলে দেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা৷ স্বাগত ভাষণ দেন খোয়াই জেলার সি এম ও নির্মল সরকার৷ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সহ অতিথিরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top