News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে পথ দূর্ঘটনায় নিহত এক, আহত সাত
Image

ধর্মনগরে পথ দূর্ঘটনায় নিহত এক, আহত সাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বাগবাসা বাজার সংলগ্ণ এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে৷ অপর ৭ জন গুরুতর ভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷


শুক্রবার সকালে ওএনজিসির একটি বোলেরো পিকআপ গাড়ি শ্রমিকদের নিয়ে যাওয়ার সময়জাতীয় সড়কে বাগবাজার নোয়াগাঁও বাজার সংলগ্ণ এলাকায় বাক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ তাতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ছুটে আসেন৷ আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন৷


মৃতের নাম পুথিরাম রিয়াং৷তার বাড়ি জয়ী থান গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে৷ অপরজন সাতজন বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ আহতরা ওএনজিসির অস্থায়ী শ্রমিক বলে জানা গেছে৷দুর্ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেয় পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top