News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ সম্পর্কের জেরে সন্তান প্রসব বিধবার চাঞ্চল্য বিশালগড়ে
Image

অবৈধ সম্পর্কের জেরে সন্তান প্রসব বিধবার চাঞ্চল্য বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ অবৈধ সম্পর্কের জেরে সন্তানের জন্ম দিলেন এক বিধবা৷ ঘটনা বিশাল গড়ের হরিশপুর চা-বাগানে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ চাইল্ড লাইন শিশু ও তার মাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে৷


আবারও এক চূড়ান্ত সামাজিক অবক্ষয়ের দৃষ্টান্ত পরিলক্ষিত হল বিশালগড়ে৷ অবৈধ সম্পর্কের জেরে এক বিধবা মহিলার গর্ভে জন্ম হলো এক নবজাতক শিশু৷ হরিশপুর চা বাগানে এক বিধবা শিশু সন্তান ভূমিষ্ঠ করার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ জানা যায় , বিধবা মহিলা শিশুটিকে ফেলে দেওয়ার পরিকল্পনা নিচ্ছিলেন৷ গোটা বিষয়ে খবর যায় চাইল্ড লাইনের কাছে৷ বৃহস্পতিবার দুপুরে চাইল্ড লাইনের কর্মীরা মহিলার বাড়িতে যান এবং মহিলা ও শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন৷ সঙ্গে সঙ্গেই শিশুটিকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হয়৷ অবস্থা আশংকাজনক হওয়ায় বিশালগড় হাসপাতাল থেকে হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ টিচিং হাসপাতলে স্থানান্তর করা হয়৷ বর্তমানে নবজাতক শিশুর চিকিৎসা চলছে৷

বিধবা মহিলার গর্বে শিশু জন্মের খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে৷ শিশুটি কার পাপের বোঝা তা খুঁজে বের করার জন্য এলাকাবাসী চাইল্ড লাইন ও পুলিশের কাছে দাবি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top