News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-টিকা নিলেন প্রধানমন্ত্রীর মা, অন্যদের ভ্যাকসিন নেওয়ার আহ্বান
Image

করোনা-টিকা নিলেন প্রধানমন্ত্রীর মা, অন্যদের ভ্যাকসিন নেওয়ার আহ্বান

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): করোনাভাইরাসের টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। মায়ের টিকার নেওয়ার খবর সর্বাগ্রে জানিয়েছেন তাঁর ছেলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “আমার মা কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম দফার ডোজ নিয়েছেন, আপনাদের জানাতে পেরে ভীষণ আনন্দিত। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, যাঁরা টিকা নেওয়ার যোগ্য তাঁরা আপনাদের আশেপাশে থাকলে সকলকে টিকা নেওয়ার জন্য সাহায্য ও অনুপ্রেরণা দিন।”

৯৫ বছরের বেশি বয়সী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন নরেন্দ্র মোদীর ভাই পঙ্কজ মোদীর সঙ্গে থাকেন। গান্ধীনগর শহরের কাছে রায়সান গ্রামে থাকেন প্রধানমন্ত্রীর মা। প্রধানমন্ত্রীর মা কোথায় ভ্যাকসিন নিয়েছেন, জানা যায়নি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top