News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতীক্ষার অবসান, ‘মৈত্রী সেতু’-র উদ্বোধন করলেন মোদী-হাসিনা
Image

প্রতীক্ষার অবসান, ‘মৈত্রী সেতু’-র উদ্বোধন করলেন মোদী-হাসিনা

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান। আনুষ্ঠানিক উদ্বোধন হল ভারত ও বাংলাদেশের সীমান্তে ফেনী নদীর উপর নির্মিত ‘মৈত্রী সেতু’-র। মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘মৈত্রী সেতু’-র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। পাশাপাশি এদিন ত্রিপুরায় বেশি কিছু উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারত ও বাংলাদেশের মধ্যে এই প্রথম কোনও নদী সেতু উদ্বোধন হল। ফেনী নদীর উপর নির্মিত ‘মৈত্রী সেতু’-র দৈর্ঘ্য ১.৯ কিলোমিটার। বাংলাদেশের রামগড়ের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরার সাবরুমে যুক্ত হয়েছে মৈত্রী সেতু। ১৩৩ কোটি টাকা ব্যয়ে ভারতের ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এই সেতু নির্মাণ করেছে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে এই সেতু দিয়ে সহজেই ত্রিপুরা-সহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যবসা-বাণিজ্য সহজ হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top