News Flash

  • Home
  • Uncategorized
  • দৈনিক করোনা-সংক্রমণ ঊর্ধ্বমুখী, ভারতে সক্রিয় রোগী ১.৫৮ শতাংশ
Image

দৈনিক করোনা-সংক্রমণ ঊর্ধ্বমুখী, ভারতে সক্রিয় রোগী ১.৫৮ শতাংশ

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): ভারতে দৈনিক মৃত্যু এবার ১০০-র গণ্ডি ছাড়িয়ে গেল, উদ্বেগ বাড়িয়ে ১৬ হাজার ছাড়াল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৮৩৮ জন, বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে ১১৩ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১৩,৮১৯ জন করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,০৮,৩৯,৮৯৪ জন করোনা-রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৬,৮৩৮ জন। ফলে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটি ১১ লক্ষ ৭৩ হাজার ৭৬১-এ পৌঁছে গিয়েছে।
শেষ ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ১৩,৮১৯ জন। ১১৩ বেড়ে ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৭,৫৪৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজার ৩১৯ জন (১.৫৮ শতাংশ), বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ২,৯০৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১ কোটি ৮০ লক্ষ ০৫ হাজার ৫০৩ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ১৩ লক্ষ ৮৮ হাজার ১৭০ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে দেশের সেরা তিরুবনন্তপুরম; ডিজিলকারে মিলবে নম্বরপত্র ও শংসাপত্র

নয়াদিল্লি, ১৩ মে : সিবিএসই বুধবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top