News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ২২-কোটি ছুঁইছুঁই করোনা-টেস্ট, সার্বিক সুস্থতা ক্রমেই বাড়ছে
Image

ভারতে ২২-কোটি ছুঁইছুঁই করোনা-টেস্ট, সার্বিক সুস্থতা ক্রমেই বাড়ছে

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): বাড়তে বাড়তে ভারতে ২২-কোটির কাছাকাছি পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় ৭.৬১-লক্ষের বেশি মানুষের করোনা-পরীক্ষা করার পর ভারতে ২১.৯৯-কোটির ঊর্ধ্বে পৌঁছে গিয়েছে করোনা-টেস্টের সংখ্যা। শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৪ মার্চ সারা দিনে ভারতে ৭,৬১,৮৩৪টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২১,৯৯,৪০,৭৪২-এ পৌঁছে গিয়েছে।
ফের অস্বস্তি! করোনা-আক্রান্ত রোগীর সংখ্যা ফের বাড়ল ভারতে। বিগত ২৪ ঘন্টায় একধাক্কায় বেড়েছে ২,৯০৬ জন। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও, সুস্থতা স্বস্তি দিচ্ছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৩,৮১৯ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৫৭,৫৪৮ জনের মৃত্যু হয়েছে (১.৪১ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১৩ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,০৮,৩৯,৮৯৪ জন (৯৭.০১ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, ২,৯০৬ জন বেড়ে এই মুহূর্তে ভারতে মোট ১,৭৬,৩১৯ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন (১.৫৮ শতাংশ)।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top