News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকল্পগুলির সুুবিধা দ্রত জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই অনলাইন পরিষেবা : মুখ্যমন্ত্রী
Image

প্রকল্পগুলির সুুবিধা দ্রত জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই অনলাইন পরিষেবা : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলো সম্পর্কে সহজেই অবগত হতে ’জাগ্রত ত্রিপুরা’ নামে ডিজিটাল অ্যাপ্লিকেশনের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ স্বচ্ছতার পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলির সুুবিধা জনগণের কাছে দ্রত পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই অনলাইন পরিষেবা চালু করা হল৷


আজ বিকেলে সচিবালয়ের ১নং কনফারেন্স হলে ’জাগ্রত ত্রিপুরা’ ডিজিটাল অ্যাপ্লিকেশন উদ্বোধনের সময় তথ্য ও প্রযুক্তি দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা, দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা বিদ্যৎ দত্ত সহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷
’জাগ্রত ত্রিপুরা’ অ্যাপ্লিকেশনের উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণের কাছে কম সময়ে ও সহজতর পদ্ধতিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি পৌঁছানোর জন্য গুরুত্ব দিয়ে কাজ করছে৷ এই লক্ষ্যে বিভিন্ন দপ্তরে স্বচ্ছতা আনার লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশন ব্যবস্থা চালু করা হয়েছে৷ এখন পর্যন্ত রাজ্যের ৩৫টি দপ্তরকে এই অ্যাপে যুক্ত করা হয়েছে৷ তাছাড়া ১৩৫টির উপর পরিষেবাকেও এই অ্যাপের সাথে যুক্ত করা হয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, আজ যে অ্যাপটি চালু করা হয়েছে তা কেবলমাত্র বিহার ও কর্ণাটক রাজ্যে চালু রয়েছে৷ উত্তর পূর্বা’লের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরাই প্রথম রাজ্য যেখানে এই ধরণের অ্যাপ চালু করা হয়েছে৷ তিনি বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলির সুুবিধা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন নিয়ম থাকে৷
এখন কোন ব্যক্তি এই অ্যাপের মাধ্যমে তার বয়স, শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন তথ্য প্রদান করলে সে তার প্রয়োজন অনুযায়ী প্রকল্পগুলির তথ্য পেয়ে যাবেন৷ ফলে কোন ব্যক্তি এখন থেকে ঘরে বসেই সে তার প্রয়োজন মত প্রকল্পগুলি সম্পর্কে অবহিত হতে পারবেন এবং প্রকল্পগুলির সুুবিধালাভের জন্য আবেদন করতে পারবেন৷ এই ধরণের ব্যবস্থা নিশ্চয়ই জনগণের জন্য সুুবিধা হবে বলে মুখ্যমন্ত্রী আশাব্যক্ত করেন৷


অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা বলেন, ’জাগ্রত ত্রিপুরা’ অ্যাপ চালুর মূল উদ্দেশ্য হল রাজ্যের জনগণ যাতে অতিসহজেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি সম্পর্কে অবহিত হতে পারেন৷ পাশাপাশি কোন প্রকল্পটি কোন ব্যক্তির প্রয়োজন তা সে সহজেই জানতে পারবেন৷ বর্তমানে এই অ্যাপে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মোট ১০২ টি প্রকল্প সংযুক্ত করা হয়েছে৷ আগামী কিছু দিনের মধ্যেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি এই অ্যাপে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হবে৷
তিনি আরও বলেন, প্রকল্পগুলি সম্পর্কে যাতে রাজ্যের সমস্ত অংশের মানুষ অবগত হতে পারেন সেজন্য প্রকল্পগুলির সমস্ত তথ্য বাংলায়, ককবরক ও ইংরেজী এই তিনটি ভাষায় থাকবে৷ অনুষ্ঠানে এছাড়াও আলোচনা করেন তথ্য ও প্রযুক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা বিদ্যৎ দত্ত ও সিনিয়র ইনফরমেটিকস অফিসার প্রসেনজিৎ পুরকায়স্ত এবং সূর্য্য সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সি ই ও অমিত শুক্লা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top