চেন্নাই, ১ মার্চ (হি. স.) : সংক্রমণ রুখতে কনটেনমেন্ট জোনে আগামী ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল তামিলনাড়ু সরকার। সেইসঙ্গে সকলকে কোভিড বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ, পঞ্জাবে সংক্রমণ বেড়ে চলেছে। রবিবার তামিলনাড়ুতে লকডাউন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আগাম সতর্কতা নিতেই ৩১ মার্চ পর্যন্ত তামিলনাড়ুতে লকডাউনের মেয়াদ বাড়াল রাজ্য সরকার। প্রসঙ্গত, রবিবার সেখানে ২,১৪১ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে চেন্নাইতে রয়েছে ১,৩৭৩ জন। জানা গিয়েছে, ১ মার্চ থেকে আগামী ১২ দিন দুপুর ২ টা পর্য্ন্ত দোকানপাট খোলা থাকবে। তবে ওষুধপত্র সহ প্রয়োজনীয় জিনিসের সরবরাহ চালু থাকবে। কয়েকজন সরকারি কর্মচারি নিয়ে খোলা থাকবে সরকারি এবং বেসরকারি অফিস। বাকিদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি সময়সূচী অনুযায়ী বিমান এবং দূরপাল্লার ট্রেন অব্যাহত থাকবে। ইতিমধ্যে সরকারি বাস পরিবহণ বন্ধ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রোটোকল ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এদিকে, সোমবার থেকে দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ের করোনা টিকাকরণ শুরু হয়েছে। যেখানে শুরুতেই কোভ্যাক্সিন টিকা নিয়ে দেশবাসীকে ভ্যাসকিন নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৩১ মার্চ পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল তামিলনাড়ু সরকার
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















