News Flash

  • Home
  • Uncategorized
  • ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল তামিলনাড়ু সরকার
Image

৩১ মার্চ পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১ মার্চ (হি. স.) :  সংক্রমণ রুখতে কনটেনমেন্ট জোনে আগামী ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল তামিলনাড়ু সরকার। সেইসঙ্গে সকলকে কোভিড বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ, পঞ্জাবে সংক্রমণ বেড়ে চলেছে। রবিবার তামিলনাড়ুতে লকডাউন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু  আগাম সতর্কতা নিতেই ৩১ মার্চ পর্যন্ত তামিলনাড়ুতে লকডাউনের মেয়াদ বাড়াল রাজ্য সরকার। প্রসঙ্গত, রবিবার সেখানে ২,১৪১ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে চেন্নাইতে রয়েছে ১,৩৭৩ জন। জানা গিয়েছে, ১ মার্চ থেকে আগামী ১২ দিন দুপুর ২ টা পর্য্ন্ত দোকানপাট খোলা থাকবে। তবে ওষুধপত্র সহ প্রয়োজনীয় জিনিসের সরবরাহ চালু থাকবে। কয়েকজন সরকারি কর্মচারি নিয়ে খোলা থাকবে সরকারি এবং বেসরকারি অফিস। বাকিদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি সময়সূচী অনুযায়ী বিমান এবং দূরপাল্লার ট্রেন অব্যাহত থাকবে। ইতিমধ্যে সরকারি বাস পরিবহণ বন্ধ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রোটোকল ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এদিকে, সোমবার থেকে দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ের করোনা টিকাকরণ শুরু হয়েছে। যেখানে শুরুতেই কোভ্যাক্সিন টিকা নিয়ে দেশবাসীকে ভ্যাসকিন নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top