News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের কিছু পিএসইউ সংস্থা লাভের মুখ দেখছে
Image

রাজ্যের কিছু পিএসইউ সংস্থা লাভের মুখ দেখছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ রাজ্যে বর্তমানে মোট ৩১টি পাবলিক সেক্টর আণ্ডারটেকিং সংস্থা রয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এই সংস্থাগুলি সঠিক দিশায় চলছে৷ এগুলির মধ্যে অধিকাংশ আজ লাভজনক সংস্থায় পরিণত হয়েছে৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান৷


তিনি এক পরিসংখ্যান তুলে ধরে জানান, ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড ২০০৫-০৬ অর্থবছরে লোকসানে চলছিল৷ বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় এসে মাত্র ২ বছরে এই সংস্থাকে লাভজনক সংস্থায় পরিণত করেছে৷ ২০১৯-২০ অর্থবর্ষে এই সংস্থার লাভ এসে দাঁড়িয়েছে ১ কোটি ৬ লক্ষ ৯৬ হাজার টাকা৷ ১৯৯২-৯৩ অর্থবর্ষে এই সংস্থার মাত্র ৮ লক্ষ টাকা লাভ ছিল৷ আর কোন সময় লাভ ছিল না৷ বর্তমানে এই সংস্থায় যে সব কর্মচারি ২০ হাজার টাকার নিচে বেতন পান (৬০ জন) তাদেরকে বোনাস দেওয়া হয়েছে৷ বর্তমানে এই সংস্থায় ৭১ জন কর্মচারি রয়েছেন৷ ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেড ২০১৬-১৭ অর্থবর্ষে লাভ পায় ২ কোটি ৭২ লক্ষ টাকা৷ ২০১৭-১৮তে ৫ কোটি ৭২ লক্ষ, ২০১৮-১৯তে ৩ কোটি ৭২ লক্ষ টাকা লাভ হয়৷ কিন্তু ২০১৯-২০ এ লাভ পায় ৭ কোটি ৩২ লক্ষ টাকা৷ এই সংস্থায় ৪৮ জন কর্মচারি রয়েছেন৷


সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম ২০১৬-১৭ অর্থবর্ষে ২ কোটি ৬৮ লক্ষ, ২০১৭-১৮ তে ৩ কোটি ২০ লক্ষ, ২০১৮-১৯তে ৩ কোটি ৫ লক্ষ টাকা লাভ পায়৷ কিন্তু ২০১৯-২০ এ লাভ করে ৩ কোটি ৫১ লক্ষ টাকা৷ কর্মচারি রয়েছেন ১১২ জন৷ ত্রিপুরা আরবান ট্রেন্সপোর্ট কোম্পানী লিমিটেড ২০১৮-১৯ এ ২৫ লক্ষ ৮৮ হাজার টাকা, ২০১৯-২০ এ ৩৩ লক্ষ ৭৪ হাজার টাকা লাভ পায়৷ এই সংস্থার মোট ৩০টি গাড়ি ৫টি রোড-এ চলাচল করে৷ ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেড ২০১৬-১৭ অর্থবর্ষে ৯৫ লক্ষ টাকা, ২০১৭-১৮ তে ৬৫ লক্ষ টাকা, ২০১৮-১৯ এ ১ কোটি ৫৫ লক্ষ টাকা এবং ২০১৯-২০ এ ২ কোটি ১৬ লক্ষ টাকা লাভ করে৷ এই নিগমের অধীনে ৩টি চা বাগান আছে৷ ফ্যাক্টরী আছে বক্ষকুণ্ড ও দুর্গাবাড়িতে৷ তিনি জানান তবে ত্রিপুরা ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম লিমিটেড লোকসানে চলছে৷ ২০১৬-১৭ অর্থবর্ষে এই সংস্থার লোকসানের পরিমাণ ৬ কোটি ৬০ লক্ষ টাকা, ২০১৭-১৮ অর্থবর্ষে ৭ কোটি ২ লক্ষ টাকা, ২০১৮-১৯ এ ৭ কোটি ৯৭ লক্ষ টাকা রয়েছে৷ ২০১৯-২০ এ নামিয়ে আনা হয়েছে ৩ কোটি ৮৯ লক্ষ টাকা৷ কর্মচারি রয়েছেন ১০০ জন৷


শিক্ষামন্ত্রী জানান, ত্রিপুরা হস্ততাঁত ও হস্তকারু উন্নয়ন নিগমও লোকসানে চলছে৷ ২০১৫-১৬ তে লোকসান হয়েছে ১০ কোটি ৮৪ লক্ষ টাকা, ২০১৬-১৭ তে ১২ কোটি ১৭ লক্ষ, ২০১৭-১৮ তে ১২ কোটি ১৫ লক্ষ, ২০১৮-১৯ এ ৮ কোটি ৩ লক্ষ টাকা এবং ২০১৯-২০ এ ৯ কোটি ৩৪ লক্ষ টাকা লোকসান হয়েছে৷ মোট কর্মচারি রয়েছেন ২০৩ জন৷ ত্রিপুরা জট মিলও লোকসানে চলছে৷ ২০১৮-১৯ এ ৩৬ কোটি ৫৮ লক্ষ টাকা লোকসান হয়৷ ২০১৯-২০ এ নামিয়ে আনা হয় ৩১ কোটি ৬৬ লক্ষ টাকা৷ মোট কর্মচারি রয়েছেন ২৪২ জন৷ ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমে ২০১৬-১৭ অর্থবছরে লোকসান ছিল ৩৬ লক্ষ ২১ হাজার টাকা৷ ২০১৮-১৯ এ দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৩১ হাজার টাকা৷ কর্মী সংখ্যা রয়েছেন ২০৭ জন৷ ১৪টি রাস্তায় এই নিগমের গাড়ি চলাচল করে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top