News Flash

  • Home
  • স্বাস্থ্য
  • ওডিশায় স্টিল প্ল্যান্টে গ্যাস লিকেজে মৃত্যু ৪ জনের, অসুস্থ ৬ জন
Image

ওডিশায় স্টিল প্ল্যান্টে গ্যাস লিকেজে মৃত্যু ৪ জনের, অসুস্থ ৬ জন

রাউরকেলা (ওডিশা), ৬ জানুয়ারি (হি.স.): ওডিশার রাউরকেলায়, রাউরকেলা স্টিল প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিকেজের কারণে ধোঁয়ায় অসুস্থ হয়ে প্রাণ হারালেন ৪ কর্মী। এছাড়াও অসুস্থ হয়ে পড়েছেন প্ল্যান্টের ৬ জন কর্মী। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বুধবার সকালে রাউরকেলা স্টিল প্ল্যান্টের কোল কেমিক্যাল ডিপার্টমেন্টে বিষাক্ত গ্যাস লিকেজ হয়। সেই সময় উপস্থিত ছিলেন ১৫ জন কর্মী। তৎক্ষণাৎ অসুস্থ হয়ে পড়েন ১০ জন কর্মী। তাঁদের উদ্ধার করে প্ল্যান্টের ডিসপেনসারিতে নিয়ে যাওয়া হয়।

তাঁদের মধ্যে ৪ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁদের নিয়ে যাওয়া ইস্পাত জেনারেল হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা, বাকি দু’জন আইসিইউ-তে চিকিৎসা চলাকালীন প্রাণ হারান। মৃতদের নাম-গণেশ চন্দ্র পাহিল (৫৫), রবীন্দ্র সাহু (৫৯), অভিমন্যু সা (৩৩) এবং ব্রহ্মানন্দ পান্ডা (৫১)। বাকি ৬ জন কর্মীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। গ্যাস যাতে স্টিল প্ল্যান্টের বাইরে না বেরিয়ে যেতে পারে, তাই যথাসাধ্য চেষ্টা চালায় প্ল্যান্ট কর্তৃপক্ষ। বাকি কর্মীদের বাইরে বের করে দেওয়ার পর, গোটা এলাকা ঘিরে ফেলা হয়। 

Releated Posts

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

কঙ্গোতে পাঁচ প্রদেশে ছড়িয়েছে ইবোলা, আক্রান্ত বেড়ে ১,৮৭৩; মৃত্যু ৬৭২

কিনশাসা, ১৩ জুলাই (আইএএনএস) : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা সংক্রমণ আরও বিস্তার লাভ করেছে। দেশটির পাঁচটি…

ByBySandeep Biswas Jul 13, 2026

আগামী ১৪ ও ১৫  জুলাই আবারো জিবিপি হাসপাতালে দুটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর(ডাঃ)মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায় আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে সপ্তম…

ByByReshmi Debnath Jul 11, 2026

ত্রিপুরায় প্রস্তাবিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অগ্রগতি খতিয়ে দেখলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন: ত্রিপুরায় প্রস্তাবিত নতুন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পরিকাঠামো ও সামগ্রিক অগ্রগতি খতিয়ে দেখতে গত…

ByByReshmi Debnath Jul 1, 2026
Scroll to Top