News Flash

  • Home
  • Uncategorized
  • গান্ধীর আদর্শ ও অহিংসার বাণী রাজ্যের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে : মুখ্যমন্ত্রী
Image

গান্ধীর আদর্শ ও অহিংসার বাণী রাজ্যের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ মহাত্মা গান্ধীর আদর্শ ও অহিংসার বাণী রাজ্যের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, মহাত্মা গান্ধীর আদর্শ সমগ্র বিশ্বকে আলাে দেখিয়েছে৷ তাঁর জীবনের মূলমন্ত্র ছিলা অহিংসা, সত্যাগ্রহ ও গ্রাম স্বরাজ৷ তিনি এক নতুন ভারত গড়তে চেয়েছিলেন৷ তাই তাঁর মত, পথ ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে৷ আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহাত্মা গান্ধীর জন্মসার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে আয়ােজিত দু’বছরব্যাপী রাজ্যভিত্তিক সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ-কথা বলেন৷ উল্লেখ্য, ২০১৮ সালের ২ অক্টোবর থেকে রাজ্যে মহাত্মা গান্ধীর জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে দুই বছরব্যাপী যে অনুষ্ঠানের সূচনা হয়েছিলাে আজ তার সমাপ্তি হলাে৷


এদিন, প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, সমগ্র বিশ্বে ভারতকে যারা চেনেন ও জানেন তারা মহাত্মা গান্ধীকে গভীরভাবে শ্রদ্ধা করেন৷ বিশ্বের বিভিন্ন দেশে এখনও মহাত্মা গান্ধীর নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়৷ মুখ্যমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধী ছিলেন সত্যের পূজারী৷ তিনি নারী-পুরুষের সমান অধিকার চেয়েছিলেন৷ চেয়েছিলেন গ্রাম স্বরাজ, ক্ষুদ্র শিল্পের উন্নয়ন ও মহিলা ক্ষমতায়ন৷ চেয়েছিলেন স্বচ্ছ ভারত গড়ে তুলতে৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধীর মত ও আদর্শ অনুসরণ করেই এগিয়ে চলেছেন৷ ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী ক্ষমতায় এসে স্বচ্ছ ভারত নির্মাণ প্রকল্প চালু করেন৷ এই প্রকল্পে আজ দেশের বিভিন্ন গ্রামে, শহরে, সুকলে, কলেজে বিজ্ঞানসম্মত শৌচালয় গড়ে তোলা হচ্ছে৷ আজ বিদ্যালয়গুলিতে আগের তুলনায় ছাত্রীদের উপস্থিতির হার বেড়েছে৷ প্রধানমন্ত্রী দেশের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করেছেন৷ দেশের বুনিয়াদি শিক্ষাকে শক্তিশালী করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী৷ এই দিশাকে সামনে রেখে প্রধানমন্ত্রী দেশে নতুন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছেন৷ প্রধানমন্ত্রী মনে করেন রাজনীতি করার জন্য সরকার নয়৷ সরকার হচ্ছে দেশ গড়ার জন্য৷ দেশ নির্মাণের জন্য৷ প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের ৮টি রাজ্যকে অলক্ষ্মী আখ্যায়িত করেছেন৷ উত্তর-পূর্বাঞ্চলের বিকাশে কেন্দ্রীয় সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন তা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে৷


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, প্রধানমন্ত্রীর পথ ধরেই রাজ্য এগিয়ে চলেছে৷ প্রধানমন্ত্রী সাব্রুমের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, লজিস্টিক হাব নির্মাণ, সাব্রুমের সুসংহত স্থলবন্দর নির্মাণ ইত্যাদির বিষয়ে গুরুত্বারােপ করেছেন৷ সাব্রুমের ফেনী নদীর উপর ভারত-বাংলা মৈত্রী সেতুর কাজ সম্পন্ন হলে চিটাগাং বন্দরের সাথে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির যােগাযােগ গড়ে উঠবে৷ এরফলে ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির করিডাের হয়ে উঠবে৷ তিনি বলেন, সরকার নতুন করে আরও ৩০,০০০ জনকে ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে৷ রাজ্যের ১ লক্ষের উপর ক্ষুদ্র ব্যবসায়ীকে বিভিন্ন যােজনায় সহায়তা দেওয়া হচ্ছে৷


অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তথ্য ও সংসৃকতি দফতরের শিল্পীগণ৷ বর্তমান করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে তথ্য ও সংসৃকতি দপ্তর ও বিদ্যালয় শিক্ষা দপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়ােজন করে৷ মহাত্মা গান্ধীর জন্মসার্ধশতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা বিজয়ী ১০ জন ছাত্র ছাত্রী, ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত ভজন প্রতিযোগিতায় বিজয়ী ৮ জন ছাত্র ছাত্রী, বিশ্ববিদ্যালয় স্তরে ভার্চুয়াল বত্তৃণতা প্রতিযোগিতায় বিজয়ী ৬ জনকে এবং মহাবিদ্যালয় স্তরে ভার্চুয়াল বত্তৃণতা প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন ছাত্র ছাত্রী পুরসৃকত করা হয়৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব অনলাইন কুইজে প্রথম স্থানাধিকারী বর্ণালী দেবনাথের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top