News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসক হেনস্তা মামলায় সহকারী সরকারি আইনজীবীর জামিন মঞ্জুর
Image

চিকিৎসক হেনস্তা মামলায় সহকারী সরকারি আইনজীবীর জামিন মঞ্জুর

আগরতলা, ২৪ আগস্ট (হি.স.)৷৷ চিকিৎসক হেনস্তা মামলায় গ্রেফতার সহকারী সরকারি আইনজীবী করণজিৎ দে-র জামিন আবেদন আজ সোমবার ত্রিপুরা হাইকোর্ট মঞ্জুর করেছে৷ ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন৷


এ-বিষয়ে সরকারি আইনজীবী রতন দত্ত জানিয়েছেন, চিকিৎসক হেনস্তা মামলায় আজ ত্রিপুরা হাইকোর্টে বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে ধৃত করণজিৎ দে-র জামিনের আবেদনের উপর শুনানি সম্পন্ন হয়েছে৷ তিনি বলেন, আদালতের নির্দেশ মোতাবেক তদন্ত প্রক্রিয়া সমাপ্ত হয়েছে৷ সাথে টিআই প্যারেড এবং ১৬৪ সিআরপিসি-তে বয়ান লিপিবদ্ধ হয়েছে৷ আজ আদালতে পুলিশ কেস ডায়েরিও জমা দিয়েছে৷ তাই আদালত করণজিৎ দে-র জামিনের আবেদন মঞ্জুর করেছে৷


করণজিৎ দে-র কেঁসুলি রাজীব সাহা জানিয়েছেন, ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে আদালত তাঁর মক্কেলের জামিন মঞ্জুর করেছে৷ সাথে তদন্তে পুলিশকে সহায়তা, কোনও প্রভাবিত না করা, পালিয়ে না যাওয়ার শর্ত জুড়ে দিয়েছে আদালত৷ রাজীববাবু জানিয়েছেন, আগামী ২৮ আগস্ট নিম্ন আদালতে তাঁর মক্কেলের রিমান্ডের উপর শুনানি হবে না৷ ওই মামলায় ধৃত বাকি তিনজনের রিমান্ড নিয়ে শুনানি হবে৷ তবে ওই সময় তাঁরাও হাইকোর্টে আবেদন জানালে তাঁদের জামিন মঞ্জুর হতেও পারে৷
প্রসঙ্গত, কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসকের ওপর থুতু ফেলা এবং দুর্ব্যবহারের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছিল৷ ত্রিপুরা হাইকোর্ট ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা নিয়েছিল৷ পুলিশ সহকারী সরকারি আইনজীবী করণজিৎ দে সহ চারজনকে গ্রেফতার করেছিল৷ আদালতের নির্দেশে তাঁদের টিআই প্যারেড এবং ১৬৪ সিআরপিসিতে বয়ান রেকর্ড করা হয়েছে৷ পুলিশ আদালতে কেস ডায়েরিও জমা দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top