News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় ভ্যাকসিনের কথা সামনে আনল রাশিয়া
Image

দ্বিতীয় ভ্যাকসিনের কথা সামনে আনল রাশিয়া

মস্কো, ২৩ আগস্ট (হি.স.):  ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন নিয়ে টানাপড়েনের মাঝেই দ্বিতীয় ভ্যাকসিনের কথা সামনে আনল পুতিনের দেশ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তত্ত্বাবধানে স্পুটনিক ভ্যাকসিন তৈরি করেছে গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট। দ্বিতীয় ভ্যাকসিন ‘এপিভ্যাককরোনা’  বানিয়েছে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি।

এই ভ্যাকসিনের তৃতীয় স্তরের ট্রায়াল চলছে। জানা গেছে সেপ্টেম্বরেই ট্রায়াল শেষ হবে। ভেক্টর স্টেট রিসার্চের ভাইরোলজিস্টরা বলেছেন, প্রথম দফায় ৫৭ জনের শরীরে টিকা দেওয়া হয়েছিল। প্রথম ডোজ দেওয়ার ১৪-২১ দিনের মাথায় দ্বিতীয় ডোজ দেওয়া হয়। দেখা গেছে, প্রত্যেকের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে।

রাশিয়ার একটি সূত্র বলছে, দ্বিতীয় টিকারও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। দ্বিতীয় ডোজ দেওয়ার পরে প্রত্যেকের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমনকী এই প্রতিষেধকটিরও কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, করোনার ভ্যাকসিন তৈরিতে তাড়াহুড়ো করেছে রাশিয়া। খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও রাশিয়ার টিকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। খোদ পুতিন সরকারের রাশিয়ার বিদেশমন্ত্রী কয়েকদিন আগেই জানান যে, তাঁদের তৈরি ‘স্পুটনিক ভি’  ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরুই হয়নি। এবার দ্বিতীয় ভ্যাকসিনের কথা শুনেও অনেকেই বলছেন, আগে প্রথম টিকার ট্রায়ালের রিপোর্ট সামনে আনুক রাশিয়া।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top