News Flash

  • Home
  • Uncategorized
  • নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ভোট বাক্সে কাজে লাগাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প
Image

নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ভোট বাক্সে কাজে লাগাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২৩ আগস্ট (হি.স.):  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভোট বৈতরণী পার হতে চাইছেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । শনিবার থেকে শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ভোটের প্রচার ‘ফোর ইয়ার মোর’ । প্রচারের সূচনা হয়েছে  একটি ভিডিওর মাধ্যমে । সেখানেই ‘ভিডিয়ো ক্যাম্পেনিং’-এ তুলে ধরা হয়েছে আহমেদাবাদে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের বক্তৃতা ও  হিউস্টনে নরেন্দ্র মোদীর বক্তৃতার অংশ। মুলত প্রবাসী ভারতীয়দের মন পেতেই এই প্রয়াস ।

ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয় ভোটদাতাদের প্রভাবিত করার উদ্দেশে ট্রাম্পের এই প্রচার কর্মসূচিতে দুই রাষ্ট্রনেতার সাম্প্রতিক কালের দু’টি সভার ফুটেজ ঠাঁই পেয়েছে। রয়েছে দু’জনের বক্তৃতাও। প্রচারের দায়িত্বপ্রাপ্ত ট্রাম্প ভিকট্রি ফিনান্স কমিটির চেয়ারম্যান কিম্বারলি গিলফয়েল রবিবার বলেন, ‘‘ভারতের সঙ্গে আমাদের বরাবরই খুব ভাল সম্পর্ক। ভারতীয়-মার্কিনদের মধ্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা পেয়েছে ভিডিয়োটি।’’

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের মধ্যে ব্যাপক জনপ্রিয় মোদী। ২০১৫ সালে ম্যাডিসন স্কোয়ার ও ২০১৯ সালে সিলিকন ভ্যালিতে তাঁর অনুষ্ঠানে মানুষের উন্মাদনা দেখেই তা টের পাওয়া গিয়েছিল। হিউস্টনে তাঁর ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন ৫০,০০০ ভারতীয়। সেই জনপ্রিয়তাকেই এখন ভোট বাক্সে কাজে লাগাতে চাইছেন ট্রাম্প।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top