News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে পুলিশের অভিযানে বিস্তর নেশা সামগ্রী উদ্ধার, ধৃত সাত
Image

পৃথক স্থানে পুলিশের অভিযানে বিস্তর নেশা সামগ্রী উদ্ধার, ধৃত সাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ২১ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহরের চন্দ্রপুর আইএসবিটি থেকে শুক্রবার বিকেলে পূর্ব থানার পুলিশ প্রচুর পরিমান ফেন্সিডিল উদ্ধার করেছে৷ একটি লরিতে করে ফেন্সিডিল নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল৷ লরিটির নম্বর এনএল ০১-কিউ ৬৩৩৮৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পূর্ব থানার ওসি সরোজ ভট্টাচার্য্যের নেতৃত্বে মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ ও পূর্ব থানার পুলিশ যৌথ অভিযান চালায়৷


অভিযান চালিয়ে লরি থেকে বস্তার ভিতরে রাখা প্রচুর পরিমান ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ৷ জানা যায়, পাচারের উদেশ্যে এসব ফেন্সিডিল নিয়ে আসা হয়েছে৷ এ ব্যাপারে পূর্ব থানায় একটি মামলা গৃহিত হয়েছে৷ গাড়ি সহ ফেন্সিডিল পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে৷ রাজধানী আগরতলা শহরের চন্দ্রপুরের ফেন্সিডিল উদ্ধারের সংবাদে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ উল্লেখ্য এর আগেও আইএসবিটি থেকে নেশা জাতীয় সামগ্রী উদ্ধার হয়েছে৷ পরপর এইসব ঘটনায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে৷
রাজধানী আগরতলা শহরের টাটা কালীবাড়ি এলাকায় এক মদ্যপের তাণ্ডবে স্থানীয় জনগণে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ মদ্যপকে আটক করে উত্তম মধ্যম দেন স্থানীয় জনগণ৷ তাকে আটকে রেখে খবর দেওয়া হয় আগরতলা পূর্ব থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ গিয়ে মদ্যপ যুবককে থানায় নিয়ে আসে৷ এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

তেলিয়ামুড়া থানা এলাকার লালটিলা এলাকা থেকে ছয়জন ড্রাগস ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ৷ তাদের কাছ থেকে ৩২ কৌটা উদ্ধার করা হয়েছে৷ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে সুনির্দিষ্ট খবর আসে লালটিলা এলাকায় ব্রাক ব্যবসায়ীরা অবস্থান করছে৷ সেই খবরের ভিত্তিতে পুলিশ হানা দিয়ে ছয়জনকে আটক করতে সক্ষম হয়৷ তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা গৃহীত হয়েছে৷ ড্রাগস সহ আটক ৬জনকে আদালতে সোপর্দ করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷স্থানীয় জনগণের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে লালটিলা এলাকায় প্রায় সময়ই ড্রাগস কারবারিরা হয়৷ তারা এলাকার যুব সমাজের হাতে তুলে দিয়ে চরম সর্বনাশ করছে৷ ড্রাগস এর কবলে পড়ে ধবংস হয়ে যাচ্ছে যুব সমাজ৷ড্রাগস কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার নাগরিকরা৷এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ জানিয়েছে ড্রাগস কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top