News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে ব্যালট পেপারেই নির্বাচন হোক দাবি জানাল আরজেডি
Image

বিহারে ব্যালট পেপারেই নির্বাচন হোক দাবি জানাল আরজেডি

পাটনা, ২১ আগস্ট (হি.স.): বছর শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। সব কিছু ঠিকছাক চললে আগামী অক্টোবর-নভেম্বর মাসেই বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে করোনা আবহে শুরু থেকে নির্বাচনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলা আরজেডি এবার নয়া দাবি জানাল। বিহারে ব্যালট পেপারে নির্বাচনের দাবি জানিয়েছে লালুপ্রসাদ যাদবের দল।

করোনা আবহে বছর শেষে বিহারে বিধানসভা নির্বাচনের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলে আরজেডি। যদিও এরপর সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে নির্বাচন কমিশন। রাজ্যে কীভাবে ভোট করানো যায় তা নিয়ে বিভিন্ন দলের কাছে পরামর্শ চেয়েছিল নির্বাচন কমিশন। সেই মতো কমিশনের কর্তাদেরও নিজেদের মতামত জানায় রাজনৈতিক দলগুলি। শুরু থেকেই আসন্ন বিধানসভা ভোট নিয়েই আপত্তি জানিয়েছিল রাষ্ট্রীয় জনতা দল।নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আরজেডির তরফেও একাধিক পরামর্শ দেওয়া হয়। বিহারে করোনা পরিস্থিতির উন্নতি না হলে আপাতত ভোটপর্ব এড়িয়ে চলারও পরামর্শ দেন আরজেডি নেতারা।

একইসঙ্গে ইভিএমের বদলে বিহারে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচনের দাবি জানিয়েছে আরজেডি। এছাড়াও নির্বাচনে অংশ নিয়ে কোনও ভোটার যদি করোনা আক্রান্ত হন, তবে তাঁকে জীবনবিমার সুবিধা দেওয়ারও দাবি জানিয়েছে রাষ্ট্রীয় জনতা দল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top